প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ ম্যাচে ২৪২ রান, ১১ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপটা যেন শেন ওয়াটসনেরই হয়ে গেছে। টি-টোয়েন্টিতে ওয়াটসনই প্রথম খেলোয়াড় হিসেবে এক সিরিজ বা টুর্নামেন্টে ২০০ রানের পাশাপাশি ১০ উইকেট নিলেন। এর আগে সিরিজে সেরা অলরাউন্ড পারফরম্যান্স ছিল শহীদ আফ্রিদির। ২০০৯ বিশ্বকাপে ৭ ম্যাচে ১১ উইকেট নেওয়া আফ্রিদি ব্যাট হাতে করেছিলেন ১৭৬ রান। ওই টুর্নামেন্টেই ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো করেছিলেন ১৫৪ রান ও নিয়েছিলেন ১০ উইকেট। ওয়ানডেতে এক সিরিজে সর্বপ্রথম ২০০ রান ও ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেলের (১৯৮০-৮১ ওয়ার্ল্ড সিরিজ কাপে, ৬৮৬ রান ও ২২ উইকেট)।