প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিং নিয়ে অনেক স্বপ্ন নিশ্চয়ই দেখেছিলেন। কিন্তু অলরাউন্ডারের একটি রেকর্ডে নাম লেখাবেন, টেস্ট ক্যারিয়ার শুরুর সময় রবিচন্দ্রন অশ্বিন নিজেও কি ভাবতে পেরেছিলেন! ভাবুন চাই না ভাবুন, সত্যি এখন এটাই। সবচেয়ে কম টেস্টে ৭৫ উইকেট ও ৫০০ রান ছোঁয়ার রেকর্ড এখন অশ্বিনেরই। চেন্নাই টেস্ট শেষে ১৩ টেস্টে অশ্বিনের রান ৫৯৯, উইকেট ৭৫। পেছনে ফেলেছেন ইয়ান বোথামকে (১৪ টেস্ট)। ১৬ টেস্ট লেগেছিল জ্যাক গ্রেগরির, ১৭ টেস্ট মন্টি নোবল ও গ্রায়েম সোয়ানের, ইমরান খানের ১৮ টেস্ট।