অলরাউন্ডার পূজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেগ স্পিনটা পারেন বটে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই বল হাতে নেননি। ৯৩টি প্রথম শ্রেণীর ম্যাচের ১০ ইনিংসে বল করে উইকেট পেয়েছেন ৫টি। আর যা-ই হোক, চেতেশ্বর পূজারাকে অলরাউন্ডার বলা যাবে না। তবে ভবিষ্যতে হয়তো অলরাউন্ডারই বলতে হবে। খেলায় নিজের বাড়তি দক্ষতা যোগ করতে বোলিংয়ে শাণ দিতে শুরু করেছেন পূজারা। কেন? শুনুন তাঁর মুখেই, ‘পার্টটাইম বোলার হিসেবে যাতে দলে অবদান রাখতে পারি সে জন্য আমি নেটে বোলিং শুরু করেছি।’ গায়ে টেস্ট ক্রিকেটারের তকমা, ওয়ানডেতে সুযোগ মেলে না। নিউজিল্যান্ড সফর ও এশিয়া কাপের দলে ছিলেন ‘পরিব্রাজক’ হয়ে। সীমিত ওভারের ক্রিকেটকে তাই চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন পূজারা। ওয়েবসাইট।