অলরাউন্ডার সাকিবের ফেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ম্যাচের জয় স্বস্তি এনেছে। কিন্তু এই জয়ে কি আর প্রত্যাশা মেটে? বাংলাদেশের ২-০-তে জয়টাই ছিল প্রত্যাশিত। ১-১ ড্র সিরিজ থেকে বাংলাদেশের প্রাপ্তি বলতে সাকিব আল হাসানের অলরাউন্ডার সত্তা ফিরে পাওয়া। চোট থেকে ফেরার পর সেই পুরোনো সাকিবকে যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে ফিফটি করলেও বল হাতে সেই ধার যেন হারিয়ে ফেলেছিলেন। ওয়ানডে সিরিজেও ব্যাটে-বলে ছিলেন নিজের ছায়া। অবশেষে টি-টোয়েন্টি সিরিজে চেনা গেল সাকিবকে। দুই ম্যাচের সিরিজের সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট, ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস, ম্যাচে সেরা বোলিং—সবই সাকিবের।