অলিম্পিক আয়োজনে প্রস্তুত নয় ব্রাজিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিকের পর্দা নামবে রোববার। পরবর্তী অলিম্পিক অনুষ্ঠিত হবে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে, ২০১৬ সালে। কালকের পর থেকে সবার চোখ থাকবে ব্রাজিলের এ শহরটির দিকে। তবে ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে মনে করেন, ২০১৬ অলিম্পিক আয়োজন করার মতো প্রস্তুতি দেশটির নেই!পেলের এই মন্তব্যের কারণ, ব্রাজিলের দুর্বল যোগাযোগ অবকাঠামো। এ ছাড়া অলিম্পিক আসরের দুই বছর আগে ২০১৪ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের চ্যালেঞ্জটাও নিতে হবে ব্রাজিলকে।‘এ মুহূর্তে সবকিছু ঠিকঠাক হচ্ছে না। রাস্তাঘাট সংস্কারে আমাদের অনেক সমস্যা রয়ে গেছে। অনেকে বলছে, কাজটা সহজ। কিন্তু আমি তা মনে করি না। কারণ, আমাদের হাতে মাত্র দুই বছর সময় আছে।’ লন্ডনে সাংবাদিকদের বলেছেন পেলে।পেলে বলেন, ‘প্রেসিডেন্ট দিলমা রোসেফের সঙ্গে কথা বলেছি আমি। তিনি জানিয়েছেন, সব ঠিকঠাক করতে সাধ্যমতো চেষ্টা করবেন। কিন্তু আমরা এখনো পুরোপুরি প্রস্তুত নই।’বেইজিংয়ের পর লন্ডন অলিম্পিকেও ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন উসাইন বোল্ট। গড়েছেন দুই অলিম্পিকে এই দুই ইভেন্টে সোনা জয়ের ইতিহাস। সংবাদ সম্মেলনে জ্যামাইকান স্প্রিন্টারের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি নিজেকে মাইকেল জর্ডান, মোহাম্মদ আলী, পেলের সমতুল্য মনে করেন কি না। বোল্টের জবাব ছিল এমন, ‘তাঁদের সঙ্গে তুলনায় যাব না। আমি শুধু এটুকু বলতে পারি, তাঁরা তাঁদের খেলায় গ্রেট, আমি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে গ্রেট। সব মিলিয়ে কে কোথায়, এটা লোকে ঠিক করবে। আমার তা বলা ঠিক হবে না।’পেলের কাছেও সাংবাদিকেরা একই প্রসঙ্গে জানতে চেয়েছিলেন, বোল্ট তাঁদের সমপর্যায়ে পৌঁছে গেলেন কি না। পেলের জবাব, হ্যাঁ, কোনো সন্দেহ নেই। সূত্র: বিবিসি।