অলিম্পিক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ডাইভিং হতাশাএবারও হলো না। চীন পারল না ডাইভিংয়ের সব কটি ইভেন্টের সোনা জিততে। রাশিয়ার ইলিয়া জাখারভ ভেঙে দিয়েছেন চীনাদের ‘আটে আট’-এর স্বপ্ন। পরশু অসাধারণ এক ডাইভ দিয়ে ৩ মিটার স্প্রিংবোর্ডের সোনা ছিনিয়ে নিয়েছেন এই রুশ ডাইভার। গতবারও একই হতাশায় ডুবেছিল চীন। ঘরের মাঠে সেবার প্ল্যাটফর্মের সোনা কেড়ে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ম্যাথু মিচাম। পরশু সোনা হাতছাড়া হওয়ার পর কেঁদে ভেসেছেন কিন কাই। গতবার এই ইভেন্টে চ্যাম্পিয়ন ছিলেন তিনিই। কাই কান্না জড়ানো কণ্ঠে বলেছেন, ‘২০০৬ সাল থেকে এক ঘণ্টা আগ পর্যন্ত হো চং (ব্রোঞ্জ) ও আমাকে কেউই হারাতে পারেনি। এবার হারলাম, কারণ জাখারভের ডাইভটা বেশ জটিল ছিল।’ এএফপি। ‘দুষ্ট কোরিয়া’ ও ‘ভালো কোরিয়া’ইট মারলে যে পাটকেল খেতে হয় সেটা বোধ হয় জানা ছিল না এমএক্স নামের একটি ট্যাবলয়েডের। রুপার্ট মারডকের মালিকানাধীন অস্ট্রেলীয় পত্রিকাটি মজা করতে গিয়ে অলিম্পিক পদক তালিকায় উত্তর কোরিয়ার জায়গায় ‘নটি কোরিয়া’ বা দুষ্ট কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে লিখেছিল ‘নাইস কোরিয়া’ বা ভালো কোরিয়া। উত্তর কোরিয়াকে খ্যাপানোর জন্য এটাই যথেষ্ট ছিল। পাল্টা তোপ দাগে উত্তর কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ। এমএক্সকে ‘নির্বোধ’ পত্রিকা বলে অলিম্পিকের চেতনা বিনষ্ট করার অভিযোগ তোলে সংস্থাটি। যদিও প্রতিবাদ জানাতে গিয়ে এমএক্সকে ভুল করে লিখেছে ব্রিসবেন মেট্রো। এএফপি। কাঠবিড়ালির পতনশেষটা ভালো হলো না ‘উড়ন্ত কাঠবিড়ালির’। ব্যালেন্স বিম থেকে পা পিছলে ‘পপাত ধরণীতল’ মার্কিন ডাবল সোনাজয়ী জিমন্যাস্ট গ্যাব্রিয়েল ডগলাস। ফলাফল অ্যাপারেটাস ফাইনালটা সপ্তম হয়ে শেষ করতে হলো তাঁকে। প্রথম কৃষ্ণাঙ্গ জিমন্যাস্ট হিসেবে গত বৃহস্পতিবার অলঅ্যারাউন্ড ইভেন্টজয়ী ১৬ বছর বয়সী এই কিশোরী এর আগে জিতেছিলেন দলীয় সোনাও। পরশু বিমে ডিগবাজি খাওয়ার পর পিছলে পড়ে যান ছোটখাটো গড়নের জন্য ‘কাঠবিড়ালি’ উপাধি পাওয়া এই জিমন্যাস্ট। এটাই তাঁকে পেছনে ফেলে দেয়। পদক না পেলেও তেমন মন খারাপ করেননি ডগলাস, অভীষ্ট লক্ষ্য যে আগেই পূর্ণ, ‘আজকের পারফরম্যান্স নিয়ে আমি কিছুটা হতাশ। তবে দুটি সোনা নিয়ে বাড়ি যাচ্ছি। এটাই তো বিরাট ব্যাপার।’ এএফপি।