অলিম্পিক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুপা জিতেই নায়কবোল্ট, ফেল্পেসর যুগে সোনা জিতেই যেখানে ঢাকা পড়ে থাকতে হয়, সেখানে রুপা জিতেই নায়ক বনে গেছেন অ্যান্টনি ওবামে। তায়কোয়ান্দোতে ঊর্ধ্ব-৮০ কেজিতে রুপা জিতেই ২৩ বছর বয়সী লিখেছেন ইতিহাস। অলিম্পিক ইতিহাসে তাঁর এনে দেওয়া রুপাটাই গ্যাবনের প্রথম পদক। দেশের পক্ষে প্রথম অলিম্পিক পদকের হাসিটা তাঁর হতে পারত সোনারঙেরই। শেষ বাঁশি বাজার ৩০ সেকেন্ড আগেও ৯-৬ ব্যবধানে এগিয়েছিলেন এই গ্যাবনিজ। শেষ মুহূর্তে জয়সূচক পয়েন্ট নিশ্চিত করে সোনা জিতে নেন আট বছর আগে ২০০৪ এথেন্স অলিম্পিকে রুপা জেতা ইতালির কার্লো মোলফেত্তা। ওবামের দাবি, দেশের জন্য সোনাই জিততে চেয়েছিলেন। কিন্তু স্রেফ অভিজ্ঞতার কাছেই হেরে গেছেন ফাইনালে। এএফপি।ফেলিক্সের দুঃখমোচনবেইজিংয়ের দুঃখ লন্ডনে ভুললেন অ্যালিসন ফেলিক্স। চার বছর আগে ফেবারিটের তকমা গায়ে মেখেই বেইজিংয়ে গেছেন যুক্তরাষ্ট্রের মেয়ে। কিন্তু সবাইকে হতাশ করে সোনা গলায় তুলেছিলেন মাত্র একটি। সবচেয়ে বড় দুঃখটা ছিল, প্রিয় ২০০ মিটারে পেতে হয়েছিল রুপা। সেই যন্ত্রণার কিছুটা হলেও ২৭ বছর বয়সী মুছে ফেললেন লন্ডনে, তিনটি সোনা জিতে। এর মধ্যে ৪–১০০ মিটার রিলেতে সোনা জিতেছেন বিশ্ব রেকর্ড গড়ে। মুছে ফেলেছেন ২০০ মিটারে অলিম্পিক সোনা জয়ের আক্ষেপও। স্বাভাবিকভাবেই পরশু ৪–৪০০ মিটার রিলেতে টুর্নামেন্টে নিজের তৃতীয় সোনা জেতার পর যুক্তরাষ্ট্রের অ্যাথলেটের প্রতিক্রিয়ায় ছিল বেইজিংয়ের যন্ত্রণামোচনের তৃপ্তি, ‘বেইজিংয়ের ব্যাপারটা ছিল স্রেফ উদ্ভূত। সেখানে কীভাবে যেন সবকিছু শেষ হয়ে যাচ্ছিল।’ তবে বেইজিংয়ের দুঃস্মৃতিই অনুপ্রেরণা জুগিয়েছে লন্ডনে। রয়টার্স।