অলিম্পিক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সলোর ভাগ্যবড় ভাগ্যবান হোপ সলো! ডোপ টেস্টে পজিটিভ হয়েও নিষেধাজ্ঞার হাত থেকে বেঁচে গেছেন যুক্তরাষ্ট্রের অলিম্পিক মহিলা ফুটবল দলের গোলরক্ষক। গত মাসে ডোপ পরীক্ষার জন্য নেওয়া তাঁর মূত্রনমুনায় নিষিদ্ধঘোষিত উপাদান ক্যানরেনোন সেবনের আলামত পাওয়া গেছে। তবে সেটি সলোর দেহে আসে তাঁর অজান্তেই, চিকিৎসকের দেওয়া ওষুধের মাধ্যমে। তা ছাড়া মূত্রনমুনা নেওয়ার সময় কোনো টুর্নামেন্টও ছিল না। যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী সংস্থার হুঁশিয়ারিতে শুনেই তাই পার পেয়ে যাচ্ছেন ৩০ বছর বয়সী সলো। ওয়েবসাইট।কাতার ও সৌদির ‘প্রথম’সৌদি আরব, কাতার আর ব্রুনাইয়ের মধ্যে একটা মিল—মুসলিম এই তিন দেশ কখনো অলিম্পিকে মহিলা প্রতিযোগী পাঠায়নি। এবার প্রথা ভাঙছে কাতার আর সৌদি আরব। শুধু তা-ই নয়, দলের পতাকাবাহকও এক মহিলা। সৌভাগ্যবতী কাতারি ওই মহিলা প্রতিযোগীর নাম বাহিয়া আল-হামাদ। ১৯ বছর বয়সী এই তরুণী শ্যুটার ওয়াইল্ড কার্ড নিয়ে যাচ্ছেন অলিম্পিকে। অলিম্পিকে যাচ্ছেন দুই সৌদি মহিলা প্রতিযোগীও। জুডোকার উদজান আলী সিরাজ আবদুল রহিম শারকানি এবং মাঝারি পাল্লার (৮০০ মিটার) দৌড়বিদ সারাহ আত্তারের গেমসে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। কয়েক দিন আগে শোনা গিয়েছিল যোগ্যতা অর্জন না করায় কোনো মহিলা অ্যাথলেট পাঠাচ্ছে না সৌদি আরব। কিন্তু সে দেশের মানবাধিকার সংস্থাগুলো মহিলা অ্যাথলেটদের পাঠাতে চাপ দিয়ে আসছিল। তা না হলে দেশটিকে অলিম্পিক থেকে বহিষ্কারের দাবিও জানিয়ে আসছিল তারা আইওসির কাছে। রয়টার্স।নিশ্ছিদ্র নিরাপত্তানিশ্ছিদ্র নিরাপত্তার নিশ্চয়তা আগে থেকেই দিয়ে আসছেন আয়োজকেরা। বেসরকারি নিরাপত্তা সংস্থা জি-ফোর এসকে দায়িত্ব দেওয়ার পরও তাই সতর্ক ব্রিটিশ সরকার। প্রয়োজনে যাতে ত্বরিত পদক্ষেপ নিতে পারে, সেজন্য ৩৫০০ সেনাকে স্ট্যান্ডবাই রাখছে তারা। পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী দিতে জি-ফোর অপারগতা জানানোয় ব্রিটিশ সরকারের এই পদক্ষেপ। স্ট্যান্ডবাই এই সেনাসদস্যরা ছাড়াও গেমসের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ১৩৫০০ ব্রিটিশ সেনা। সঙ্গে জি-ফোরের সদস্যদের সংখ্যা ধরলে গেমসে মোট নিরাপত্তাকর্মীর সংখ্যা দাঁড়ায় ৪০ হাজার! শুধু গেমসের নিরাপত্তা বিধানেই সরকারের ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি ২০ লাখ ইউরো। এএফপি, ওয়েবসাইট।