অলিম্পিক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণঅজ্ঞাত বন্দুকধারীদের হাতে অপহূত হয়েছেন লিবীয় অলিম্পিক কমিটির প্রধান নাবিল আল-আলম। দেশটির অলিম্পিক কমিটির এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন গতকাল। পরশু মধ্য ত্রিপোলিতে ৯ বন্দুকধারী অপহরণ করে নিয়ে যায় তাঁকে। ঘটনার সময় অপহরণকারীদের পরনে ছিল লিবীয় সেনাবাহিনীর পোশাক। দুটি গাড়িতে করে এসে তারা লিবীয় সেনাবাহিনীর পরিচয় দেয় এবং জানায় ওপরের নির্দেশেই তাঁকে তাদের সঙ্গে যেতে হবে। এর পর থেকেই নিখোঁজ আল-আলম। ঘটনার নিন্দা জানিয়েছেন লিবিয়ার ক্রীড়ামন্ত্রী ফেথি তারবেল, ‘ঘটনা যে-ই ঘটাক না কেন, আমরা এর নিন্দা জানাই। এসব ঘটনা বিপ্লবের পরিপন্থী, যা গাদ্দাফি-সংস্কৃতির কথাই মনে করিয়ে দেয়।’ এএফপি, ওয়েবসাইট।হুমকি দিয়ে দলেহুমকিতেই কাজ হয়ে গেল! অস্ট্রেলিয়ার অ্যাথলেট জন স্টিভেনসন অলিম্পিক বর্জনের হুমকি দিয়েই ঢুকে গেলেন অলিম্পিক ৪০০ মিটারের দলে। অলিম্পিকে ৪–৪০০ মিটার রিলে দলে আগে থেকেই ছিলেন আদিবাসী এই অ্যাথলেট। কিন্তু সুযোগ পাননি ৪০০ মিটারের ব্যক্তিগত ইভেন্টে। বাছাইয়ে টাইমিং ভালো না হওয়ায় বাদ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু তাঁর চেয়েও খারাপ টাইমিং করা ১৯ বছরের তরুণ স্টিভ সলোমোন সুযোগ পাওয়াতেই খেপে যান স্টিভেনসন। অস্ট্রেলিয়ান অ্যাথলেটিকসের (এএ) বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে রিলে দল থেকেও সরে দাঁড়ানোর হুমকি দেন ২০০৪ এথেন্স অলিম্পিকে রিলেতে রুপাজয়ী এই অ্যাথলেট। পরে রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয় তাঁকে। রয়টার্স।ডিজিটাল অলিম্পিকঅলিম্পিককে কি সাধে ক্রীড়াজগতের সবচেয়ে বড় মহাযজ্ঞ বলা হয়! এই বিশাল মিলনমেলায় অংশ নেন অগুনতি প্রতিযোগী, তবে এবারের লন্ডন অলিম্পিককে এক অর্থে ‘ডিজিটাল অলিম্পিক’ও বলা যায়। প্রায় ২১ হাজারের মতো সাংবাদিক লন্ডন অলিম্পিকে আসছেন। গেমসের প্রায় আড়াই হাজার ঘণ্টা সরাসরি সম্প্রচার করা হবে বিবিসিতে। এই এলাহি কারবারের জন্য বিবিসিতে থাকছেন তাদের ৭৬৫ জন কর্মী, যেটা কিনা বেইজিং অলিম্পিকের তিন গুণ! প্রথমবারের মতো বিবিসির ফেসবুক পেজে সরাসরি বেশ কিছু খেলা দেখানো হবে, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান দেখানো হবে থ্রিডি পর্দায়। যুক্তরাষ্ট্রে অলিম্পিকের সম্প্রচারকারী এনবিসিও পিছিয়ে নেই, তারাও দুই হাজার ৭০০ সদস্যের বিশাল দল পাঠাচ্ছে। ক্রীড়া ইতিহাসের সব রেকর্ড কি লন্ডন অলিম্পিক ভেঙেই দেবে? এএফপি।