অলিম্পিক কর্নার
পুরুষের চেয়ে নারী বেশিলন্ডন অলিম্পিকে ৫৩০ সদস্যের দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অলিম্পিকে এটাই যুক্তরাষ্ট্রের বড় দল নয়। গত বেইজিং অলিম্পিকে ৫৯৬ প্রতিযোগীর দল পাঠিয়েছিল তারা। তবে এবারের দলটির বিশেষত্ব এই—দলে পুরুষের চেয়ে নারী প্রতিযোগীর সংখ্যা বেশি। যুক্তরাষ্ট্রের অলিম্পিক ইতিহাসে এমনটা এবারই প্রথম। লন্ডনগামী যুক্তরাষ্ট্রের অলিম্পিক দলে মহিলা প্রতিযোগীর সংখ্যা ২৬৯। পুরুষ প্রতিযোগী ২৬১ জন। ২৭ জুলাই থেকে ১২ আগস্ট অনুষ্ঠেয় অলিম্পিকের ৩৮টি ডিসিপ্লিনের ২৫টিতেই অংশ নেবে যুক্তরাষ্ট্র। দলের অর্ধেকেরই বেশি সদস্যের এটাই হবে প্রথম অলিম্পিক। মাইকেল ফেল্প্সসহ ২১ জনের এটি চতুর্থ অলিম্পিক। আবার সাতজনের কাছে এটি হবে পঞ্চম অলিম্পিক। ওয়েবসাইট।সোনার জন্য সোনা‘একটা সোনার পদক দাও আর জিতে নাও ছয় লাখ ৩০ হাজার ডলারের সোনার বার’—মালয়েশিয়ার ব্যাডমিন্টন দলের সামনে এমনই লোভনীয় প্রস্তাব। দেশটির ব্যাডমিন্টনপ্রেমী ধনকুবের অ্যান্ড্রু কাম দিয়েছেন এই প্রস্তাব। ১৯৫৬ সালে প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেওয়া মালয়েশিয়ার কাছে অলিম্পিকের সোনার পদক এখনো অধরা। সেই স্বপ্ন এবার পূরণ করতে প্রতিযোগীরা যেন বাড়তি অনুপ্রেরণা পান, সে জন্যই এ পুরস্কারের ঘোষণা। অলিম্পিকে মালয়েশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় খেলা ব্যাডমিন্টন। গত অলিম্পিকে এই ইভেন্টে রুপা জিতেছিলেন লি চোং উই। তিনি এবারও ভরসা মালয়েশিয়ার। দেখা যাক, সোনার বার দেওয়ার ঘোষণায় কাজ হয় কি না! রয়টার্স।ছোট হয়ে গেছে চীনের দলছোট হয়ে গেছে চীনের অলিম্পিক দল। কিন্তু স্বপ্নটা তাঁদের রয়ে গেছে আগের মতোই, পেতে হবে শেষ্ঠত্ব। তুলনামূলক ছোট দল নিয়েই এবার লন্ডন অলিম্পিকে শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে নামছে চীনারা। এবার মাত্র ৩৯৬ জন অ্যাথলেট চীন দলে। গতবার বেইজিং অলিম্পিকে দলটিতে ছিল রেকর্ড ৬৩৯ জন সদস্য। ২০০৪ এথেন্স অলিম্পিকেও ৪০৭ জন অ্যাথলেট ছিল চীনের। গত পরশু ঘোষণা করা হয়েছে দলটি। গতবার সব কটি ইভেন্টে অংশ নিয়ে ৫১টি সোনা জিতে পদক তালিকার একেবারে ওপরেই ছিল চীনারা। এবার পুরুষ ভলিবল ও ফুটবলে সুযোগ না পাওয়ায় কমে গেছে সদস্যসংখ্যা। এএফপি।