অলিম্পিক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূয্যিমামার জন্য একটা নতুন অলিম্পিক আসে ‘সর্বকালের সেরা’ আয়োজনের সম্ভাবনা জাগিয়ে। লন্ডন অলিম্পিক কী করবে? লন্ডন সর্বোত্তম আয়োজন সাজিয়েই বসে আছে। কিন্তু ভয় একটাই, প্রতিকূল আবহাওয়া না পণ্ড করে দেয় সব আকর্ষণ। প্রকৃতিগতভাবে লন্ডনে এখন গ্রীষ্মের ঘনঘটা। কিন্তু বাস্তবে অবস্থা একেবারেই উল্টো। লন্ডনজুড়ে এখন স্যাঁতসেঁতে, ভেজা আবহাওয়া। সূর্যের দেখা মেলে কালেভদ্রে। এমন পরিস্থিতিতে তাই লন্ডনবাসী চাতকের মতো সূর্যের দিকে তাকিয়ে আছে। তবে আশার বাণী শুনিয়েছে ব্রিটেনের জাতীয় আবহাওয়া সংস্থা, এই মাসের শেষেই নাকি সূর্য হেসে উঠবে লন্ডনের আকাশে। তবে শঙ্কাও আছে, এই সূর্যালোক খুব বেশি দিন থাকার ভরসা নেই। অনেক প্রতিযোগী বিরূপ আবহাওয়ার কারণে প্রস্তুতিপর্বটা সারছেন লন্ডনের বাইরে। যেমন চীনা হার্ডলার লিউ শিয়াং এখন জার্মানিতে। এএফপি।আরও সেনালন্ডন অলিম্পিক উপলক্ষে আরও দুই হাজার অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। বেসরকারি নিরাপত্তা সংস্থা জি ফোর-এস পুরো আয়োজনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে আছে, তবে জরুরি পরিস্থিতির জন্য অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর নিশ্চয়তা বিধানে ব্যর্থ হয়েছে তারা। এবার তাই এগিয়ে আসতে হলো সরকারকেই, ক্রীড়ামন্ত্রী হিউ রবার্টসন তেমন আশ্বাসই দিলেন, ‘আমরা আরও দুই হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছি। তবে জনগণের ওপর আর কোনো অতিরিক্ত কর আরোপ করা হবে না, এটাও নিশ্চিত করা হবে।’ অলিম্পিক উপলক্ষে ৯৩০ কোটি পাউন্ড বাজেটের সঙ্গে আরও ৪৭৬ মিলিয়ন পাউন্ড জরুরি তহবিলের জন্য বরাদ্দ আছে। এএফপি। সংক্ষিপ্ত উদ্বোধনী!কদিন পরই শুরু হতে যাচ্ছে লন্ডন অলিম্পিক। জাঁকালো একটা উদ্বোধনী অনুষ্ঠানই নিশ্চয়ই হবে লন্ডনে। তবে অলিম্পিক শুরুর আগেই দুঃসংবাদ—উদ্বোধনী অনুষ্ঠানের সময়সীমা কমিয়ে আনা হয়েছে। অনুষ্ঠানের পর অসংখ্য ঘরমুখী দর্শকের ভিড়ে যাতে কোনো পরিবহন-সংকট না ঘটে সেটা নিশ্চিত করতেই নাকি এ সিদ্ধান্ত। মধ্যরাতের আগেই পুরো আয়োজন শেষ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে গরু, ভেড়া ও কৃত্রিম মেঘ দিয়ে তৈরি করা হবে আবহমান ব্রিটিশ পরিবেশ। ৪২ মিলিয়ন ডলার ব্যয়ের এই জমকালো আয়োজন পরিচালনা করবেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’খ্যাত অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক ড্যানি বয়েল, ইংল্যান্ডের একটা দুর্দান্ত প্রতিচ্ছবি ফুটিয়ে তোলাই তাঁর লক্ষ্য। এএফপি।