অলিম্পিক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল বর্জন নয়প্রতিটি অলিম্পিকের আগেই ইসরায়েলকে বর্জনের একটা ধুয়া ওঠে। তবে এবার ইসরায়েলি প্রতিযোগী বর্জনের মতো কোনো ঘটনা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি জ্যাক রগ। গত শনিবার রগ বললেন স্বেচ্ছায় কোনো খেলাই বর্জন করা যাবে না, ‘আমরা অবশ্যই বাস্তব অবস্থাটা বিবেচনা করব। কোনো অ্যাথলেট যদি আসলেই চোটগ্রস্ত বা অসুস্থ থাকে, সেটা একটা ব্যাপার। কিন্তু স্বাধীন একটা চিকিৎসক দল প্রতিটি ঘটনাই খুঁটিয়ে দেখবে। সে ক্ষেত্রে চিকিৎসকের রায় বিরুদ্ধে গেলে ওই অ্যাথলেটকে শাস্তি পেতে হবে।’ এবার মিসরসহ অন্যান্য আরব দেশের অলিম্পিয়ানরা ইসরায়েলকে বর্জন করতে পারে, এমন গুজবের পর রগ এ ঘোষণা দিলেন। এএফপি।‘ফকল্যান্ডকে’ নাফকল্যান্ড দ্বীপ নিয়ে ইংল্যান্ড-আর্জেন্টিনার টানাপোড়েন অনেক পুরোনো। ১৯৮২ সালে দ্বীপের মালিকানা নিয়ে দুই দেশ যুদ্ধেই জড়িয়ে পড়ে। এরপর ম্যারাডোনা, সিমিওনেরা সেই আগুনে ঘি ঢাললেও হালে সেটার আঁচ অনেকটাই কমে এসেছে। এবার লন্ডন অলিম্পিকের আগে সেই বিতর্কে যাতে নতুন করে আঁচ না লাগে সেই অনুরোধ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার। আর্জেন্টাইন অলিম্পিয়ানদের কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছেন তিনি। মূলত আইওসি সভাপতি জ্যাক রগের আবেদনের পরিপ্রেক্ষিতেই এই অনুরোধ তাঁর। ৩০ জুলাই আর্জেন্টিনা-ইংল্যান্ডের হকি ম্যাচ, দুই দলের মাঝে উত্তেজনা ছড়ানোর সম্ভাব্য আশঙ্কার উৎস ওই ম্যাচটাই। এএফপি।