অলিম্পিক কর্নার
রেকর্ডের পথে ভেনাসপ্রথম প্রমীলা টেনিস তারকা হিসেবে টানা চতুর্থ অলিম্পিকে খেলতে যাচ্ছেন ভেনাস উইলিয়ামস। বয়স ৩২ হলেও লন্ডন তো বটেই, ভেনাসের চোখ ২০১৬-এর রিও ডি জেনিরোতেও। ২০০০ সালের সিডনি অলিম্পিকে ব্যক্তিগত সোনা জিতেছিলেন, সেবারই বোন সেরেনার সঙ্গে জুটি বেঁধে জিতেছিলেন ব্রোঞ্জ। ২০০৮-এ সেরেনাকে নিয়ে আবারও ব্রোঞ্জ জেতেন। তবে মাত্রই জোরগেনস সিনড্রোম নামের এক রোগ থেকে সেরে ওঠায় ভেনাসের জন্য এবারের অলিম্পিকে অংশ নেওয়াটাই একটা বিস্ময়। ভেনাস নিজেও বলেছেন, ‘আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অলিম্পিক হতে যাচ্ছে এটা। আমি একজন অলিম্পিয়ান, তাই আমি দারুণ উত্তেজিত।’ এএফপি।ক্যাথিই সেরা!সিডনি অলিম্পিক মাতানো ক্যাথি ফ্রিম্যানকে ভুলে যাননি নিশ্চয়। ৪০০ মিটারে সোনা জেতা এই অ্যাথলেট সেবার ছিলেন দর্শকদের হূদয়ের রানি। এবার তিনি নেই, তবে স্বদেশি স্যালি পিয়ারসন ফ্রিম্যানের স্থান নেবেন, এমন আলোচনা চলছে। ১০০ মিটার হার্ডলসের বিশ্ব চ্যাম্পিয়ন নিজে অবশ্য এই তুলনায় কিছুটা বিব্রত, ‘আমি অবশ্যই ক্যাথি ফ্রিম্যান নই। কেউ তাঁর স্থান পূরণ করতে পারবে না।’ স্যালি যা-ই বলুন, বেইজিং অলিম্পিকে রুপা জেতা এই অ্যাথলেটকে নিয়ে প্রত্যাশার বেলুন ওড়ানো লোকের অভাব হচ্ছে না এবার। সেটা জানেন স্যালিও, ‘জানি, সবাই চাইছে আমি জিতি। আমি নিজেও এটাই চাই। তবে এটাকে কোনো চাপ হিসেবে আমি দেখছি না। কেউই দ্বিতীয় বা তৃতীয় হওয়ার জন্য দৌড়ায় না।’ এএফপি।প্রিন্সের অপেক্ষায়...মহিলা বিচ ভলিবলে ব্রাজিল অনেক দিন ধরেই পরাশক্তি। লন্ডন অলিম্পিকেও সোনা জেতার শক্ত দাবিদার তারা। জুলিয়ানা ফেলিসবের্তা এই দলেরই অপরিহার্য সদস্য, তবে শুধু শিরোপা জিতলেই মন ভরবে না তাঁর। ২৯ বছর বয়সী এই তরুণী দেখা করতে চান প্রিন্স হ্যারির সঙ্গেও! এমনিতেই আঁটোসাঁটো পোশাকের কারণে বিচ ভলিবলের আবেদন একটু অন্য রকম, তার ওপর এবার খেলাটা হচ্ছে বাকিংহাম প্রাসাদের কাছে। ফেলিসবের্তা তাই আশা করছেন দর্শক সারিতে ২৭ বছর বয়সী প্রিন্স হ্যারিও থাকবেন। দর্শন দিয়ে যাবেন তাঁকে। তবে ব্রাজিলিয়ান এই তারকার প্রথম পছন্দ ছিল বড় ভাই উইলিয়ামস। তিনি এখন কেট মিডলটনের সঙ্গে। এখন তাই হ্যারিকেই মনেপ্রাণে চাইছেন ফেলিসবের্তা। রয়টার্স।