অলিম্পিক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলীকে সংবর্ধনালন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান একেবারেই ঘণ্টা হিসেবে করগোনা দূরত্বে। ঠিক এমন সময়ে সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ মোহাম্মদ আলীকে সংবর্ধনা দেওয়া হলো লন্ডনে। সেন্ট্রাল লন্ডনের ভিক্টোরিয়া ও অ্যালবার্ট জাদুঘরে আয়োজিত এই সংবর্ধনা সভায় তারার মেলা বসিয়েছিলেন ক্রীড়া ও রুপালি জগতের তারকারা। হলিউডের তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে ছিলেন। আলীর ভাই রহমান জানিয়েছেন, অলিম্পিক চ্যাম্পিয়ন এই কিংবদন্তি মুষ্টিযোদ্ধা ভীষণ খুশি হয়েছেন এতে, ‘১৯৬০ সালের দলের সদস্য ছিলেন তিনি। এখানে আসতে পেরে তিনি দারুণ গর্বিত ও খুশি। এবার যুক্তরাষ্ট্র দল জয়ী হবে বলেই তাঁর ধারণা।’ ফর্মুলা ওয়ান ড্রাইভার লুইস হ্যামিল্টন, সাবেক টেনিস তারকা বরিস বেকার, ১৯৮৮ এর রুপাজয়ী অ্যাথলেট কলিন জ্যাকসনদের মতো তারকারা ছিলেন অনুষ্ঠান আলো করে। এএফপি।ফেঁসে গেলেন গ্রিক অ্যাথলেট‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’—এই প্রবাদটা বোধহয় গ্রিসের ট্রিপল জাম্পার ভৌলা পাপাক্রিস্টু ভুলেই গিয়েছিলেন। তা না হলে টুইটারে বর্ণবাদী মন্তব্য কেন করবেন? এই মন্তব্য করে ফেঁসে গেলেন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট। নিজের টুইটারে বলছিলেন আফ্রিকানরা গ্রিসে থাকায় একদিক দিয়ে ভালোই হয়েছে, অন্তত পশ্চিম নীলের মশাগুলো নিজেদের খাবার চাখতে পারছে। এমন মন্তব্যের পর তীব্র সমালোচনার মুখে পাপাক্রিস্টু নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। তবে তাতে মন গলেনি গ্রিক অলিম্পিক কমিটির, ভুলের খেসারত দিতে হয়েছে ঠিকই। অলিম্পিক চেতনার পরিপন্থী কাজ করায় তাঁকে লন্ডনগামী দল থেকে বাদ দেওয়া হয়েছে। এএফপি।বায়োলজিক্যাল পাসপোর্টবিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা) আগেই ঘোষণা দিয়েছিল, ডোপিংয়ের পরীক্ষাটা বেশ কঠোরই হবে এবার। গত পরশু আইএএএফের ঘোষণায় সেটারই প্রতিফলন যেন দেখা গেল লন্ডন অলিম্পিকে। ছয়জন প্রতিযোগী চাতুর্যপূর্ণ ডোপিংয়ের দায়ে অভিযুক্ত হয়েছেন। এর মধ্যে আছেন বেইজিং অলিম্পিকে ১৫০০ মিটারে ব্রোঞ্জজয়ী ইউক্রেনের নাতালিয়া টোবিয়াসও। গত বছর দক্ষিণ কোরিয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপের নমুনা আবার পরীক্ষা করতে গিয়েই এই ডোপিং ধরা পড়ে। ‘বায়োলজিক্যাল পাসপোর্ট’ নামে নতুন ধরনের একটি পরীক্ষার মাধ্যমে এই ডোপিংয়ের গোমর ফাঁস হয়। আইএএএফের সভাপতি লামিন ডিয়াক বলেছেন, ডোপিংয়ের বিরুদ্ধে তাঁদের অভিযান আরও জোরদার হবে। সেটার পরিপ্রেক্ষিতেই কিনা নতুন করে আরও ২০০ অ্যাথলেটকে ‘বায়োলজিক্যাল পাসপোর্টের’ আওতায় আনার ঘোষণা দিয়েছে আইএএএফ। এএফপি।