অলিম্পিক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপিংয়ের থাবা প্রতিবারই ডোপিং নিয়ে কড়াকড়ি থাকে। কিন্তু বজ্র আঁটুনির মধ্যে ফসকা গেরোও থাকে। গত রোববার দুজন প্রতিযোগী পারফরম্যান্স-বর্ধক ড্রাগ নেওয়ার দায়ে অভিযুক্ত হয়েছেন। এ নিয়ে লন্ডন অলিম্পিকে মোট ডোপপাপীর সংখ্যা দাঁড়াল তিনে। সর্বশেষ সেন্ট কিটস ও নেভিসের টামেকা উইলিয়ামস ফেঁসেছেন ডোপিংয়ের অভিযোগে। তিনি অবশ্য অভিযোগ স্বীকার করেছেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে ১০০ ও ২০০ মিটার দৌড়ে নির্বাচিত এই সিপ্রন্টারকে। জবানবন্দির পর শাস্তির মেয়াদটাও একটু হয়তো কমই হবে। একই দিনে উজবেকিস্তানের জিমন্যাস্ট লুইজা গ্যালিউলিনাও সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন। প্রথম নমুনায় নিষিদ্ধ ড্রাগ পাওয়ার পর এবার দ্বিতীয় নমুনার জন্য অপেক্ষা, এতেও আলামত পাওয়া গেলে দুই বছরের জন্যও নিষিদ্ধ হতে পারেন তিনি। শনিবার আলবেনিয়ার ভারোত্তোলক হাইসেন পুলাকু প্রথম প্রতিযোগী হিসেবে নিষিদ্ধ হন। রয়টার্স। রাজকীয় প্রশস্তিব্রিটিশ প্রতিযোগী লিজ্জি আরমিস্টিডকে হারিয়ে হল্যান্ডকে লন্ডন অলিম্পিকের প্রথম সোনা এনে দিলেন সাইক্লিস্ট মারিয়ান ভস। এই অসাধারণ অর্জনের পর ডাচ রাজপুত্র উইলেম-আলেক্সান্ডার তাৎক্ষণিক অভিনন্দন জানিয়েছেন ভসকে, ‘শুরুর পদকটা সব সময়ই গুরুত্বপূর্ণ, সেটা সোনা হোক বা রুপা। আমরা মারিয়ান ও তার দলের কাছে ভীষণ কৃতজ্ঞ।’ ব্রিটিশ রাজমাতা দ্বিতীয় এলিজাবেথের বাসভবন বাকিংহাম প্যালেসের সামনে মলে মেয়েদের ১৪০ কিলোমিটার রোডরেসটা শেষ হলেও এটা দেখতে পারেননি যুবরাজ। একে তো ছিল বৃষ্টির ঝামেলা, তার ওপর ভেন্যু ছিল লন্ডনের বাইরে। তাই কিছুটা খেদও ছিল তাঁর, ‘এমনিতে তো রেসটা একটা সার্কিটে হয়, সবাই ল্যাপগুলো দেখতে পারে। কিন্তু ব্রিটেনে সবকিছুই আবার একটু অন্যভাবে হয়। তাই টেলিভিশনে দেখা ছাড়া উপায় ছিল না।’ এএফপি।এখনো পতাকা-বিতর্কঅলিম্পিকের বয়স চার দিন পেরিয়ে যাওয়ার পরও বিতর্ক পিছু ছাড়ছে না। পতাকা বহনের ব্যাপারটি ছিল উদ্বোধনী অনুষ্ঠানে। কিন্তু এটি নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে ব্রাজিলে, যে দেশটি আগামী অলিম্পিকের আয়োজক। ব্রাজিলের পরিবেশবাদী মারিনা সিলভা সমালোচনার কেন্দ্রে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে পতাকা বহন করেছিলেন ২০১০ নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী এই নেত্রী। ইউরোপের রথী-মহারথীদের সঙ্গে ব্রাজিলের সাবেক পরিবেশমন্ত্রীর দহরম-মহরমের সূত্রেই নাকি এই সম্মান। অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বীর আলোয় ম্লান ব্রাজিল প্রেসিডেন্ট দিলমা রোসেফ সরাসরি কিছু না বললেও নিজের অসন্তুষ্টি গোপন করেননি। তবে সিলভা বলছেন, রাজনীতির সঙ্গে অলিম্পিকের কোনো সংস্রব নেই, তাই এই বিষয়ে বিতর্ক ওঠাটা একেবারেই অনভিপ্রেত। এএফপি।