অলিম্পিক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শকের শাস্তিঅলিম্পিক ভেলোড্রামে সাইক্লিং প্রতিযোগিতায় নেমেছিলেন অস্ট্রেলিয়ার কার্লে ম্যাককুলোচ। দলগত প্রদর্শনী চলার সময় অঘটনটা ঘটল, তিনজন দর্শক আপত্তিকর মন্তব্য ছুড়ে দেয় ম্যাককুলোচের মা ও তাঁর পরিবারের এক সদস্যের দিকে, যা ছিল ছাপার অযোগ্য। সঙ্গে সঙ্গেই ভেন্যু থেকে বের করে দেওয়া হয় ওই তিন দর্শককে। দুজন পুরুষ, একজন নারী। একজন দর্শককে আরও জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। ম্যাককুলোচ বা তাঁর পরিবারের কেউই এ নিয়ে কোনো মুখ খোলেননি। কেন হঠাৎ করে তাঁদের উদ্দেশে এমন বিরূপ কথাবার্তা? রহস্যটা থাকলই। এএফপি।সন্দেহের তিরবয়স মাত্রই ১৫। এই বয়সেই জলের সঙ্গে পেতেছে মিতালি। ৮০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জিতে হইচই ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের কিশোরী কেটি ল্যাডেকি। অথচ অলিম্পিকের আগে সোনা জেতা দূরে থাক, ফাইনালে খেলা নিয়েই ছিল সংশয়। অলিম্পিক ট্রায়াল দলে নিজের আগের সেরা সময়ের চেয়ে পাঁচ সেকেন্ড দ্রুত সাঁতরেছিল। আর সোনা জিতে সেটিকে কমাল আরও পাঁচ সেকেন্ড। এই অবিশ্বাস্য পারফরম্যান্সের পর অনেকেই ভ্রূরু কুঁচকেছেন, কেউ কেউ খুঁজে পাচ্ছেন ডোপিংয়ের গন্ধও। এই অভাবনীয় সাঁতারের পেছনে অন্য কিছু খোঁজা অবমাননাকর মনে করছে এই কিশোরী, ‘এটা ভুল (অভিযোগটি)। আমি অনেক অনেক পরিশ্রম করেছি, এটা স্রেফ তার ফসল।’ রয়টার্স।বেইজিং-ই প্রেরণা...২৩ বছর বয়সেই পাঁচ-পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু সবচেয়ে প্রার্থিত অলিম্পিকের সোনাটি থেকে গিয়েছিল অধরাই। এবার সেইও অতৃপ্তিটাও ঘোচালেন ফ্রান্সের জুডোকা টেডি রাইনার। ২০০৭ সাল থেকেই হেভিওয়েট জুডোতে দাপট দেখিয়ে আসছিলেন রাইনার, কিন্তু বেইজিং অলিম্পিকে শেষ মুহূর্তে হেরে যান উজবেকিস্তানের আবদুল্লো তানগ্রিয়েভের কাছে। তখন থেকে হেরেছেন মাত্র একবার, লন্ডনেও এসেছেন নিরঙ্কুশ ফেবারিট হিসেবে। সোনা জিতে বললেন চার বছর আগের স্বপ্নভঙ্গই প্রেরণা জুগিয়েছে তাঁকে, ‘বেইজিংয়ের পর আমি নিজেকে আবার প্রশ্ন করেছিলাম। দুর্বলতাগুলো খুঁজে পরের চার বছরের জন্য প্রস্তুত হতে আমাকে বেইজিং সাহায্য করেছিল।’ এএফপি।