অলিম্পিক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্ডানের সেরাঅনেকের মতে তারা এখন পর্যন্ত বাস্কেটবলের ‘ড্রিম টিম’, ১৯৯২ অলিম্পিকের সোনাজয়ী দলের শ্রেষ্ঠত্ব এখন পর্যন্ত তর্কাতীত। তবে হালের বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট বলেছেন এবারের যুক্তরাষ্ট্র বাস্কেটবল দল ’৯২-এর চেয়ে ভালো। এটা শুনে ব্রায়ান্টকে এক হাত নিলেন বার্সেলোনা অলিম্পিকের কিংবদন্তি মাইকেল জর্ডান। ব্রায়ান্ট ওই দলকে ‘বুড়ো’ বলাতেই খেপেছেন জর্ডান, ‘কোবি মনে হয় বলেছে আমরা যথেষ্ট অ্যাথলেটিক ছিলাম না। কিন্তু আমরা যথেষ্টই চৌকস ছিলাম। ও বলেছে আমরা বুড়োদের দল, তবে ২৯ বছর বয়সে আমি ছিলাম ফর্মের তুঙ্গে। বাকিদের বয়স ছিল আরও কম। আমাদের দলে ১১ জন হল অব ফেমার ছিল। যখন আপনার দলে ও রকম কিছু খেলোয়াড় থাকবে তখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন এর চেয়ে ভালো দল কি আদৌ ছিল? আর বলে রাখা ভালো, তারা আমাদের কাছ থেকে শিখেছে।’ এপি।সতর্ক রোবলেসযে ভুলটা গত বছর দেগুর বিশ্ব চ্যাম্পিয়নশিপে করেছিলেন ডেরন রোবলেস, এবার সেটি আর করতে চান না তিনি। অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডধারী কিউবান এই হার্ডলার লিউ শিয়াংয়ের সঙ্গে এবার হাত খানেক দূরত্ব বজায় রেখে দৌড়াতে চান। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১১০ মিটার হার্ডলসে সবার আগে দৌড় শেষ করেও গলায় সোনার পদক পরা হয়নি রোবলেসের। দৌড়ানোর সময় লিউ শিয়াংয়ের পায়ে ছোঁয়া লাগে রোবলেসের হাতের। চীনের শিয়াংয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে ডিসকোয়ালিফাইড হন রোবলেস। জেতা পদক হাতছাড়া হয় তাঁর। তাই এবার সতর্ক রোবলেস। ১৯৮৪-৮৮ টানা দুটি অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসে সোনা জিতেছিলেন আমেরিকার রজার কিংডম। এবার লন্ডনে জিতে কিংডমকে ছুঁয়ে ফেলতে চান কিউবার ২৫ বছর বয়সী হার্ডলার।কালমাদি-বিতর্কছিলেন জেলে। জামিনে বেরিয়ে এসে যাচ্ছেন লন্ডন অলিম্পিকে! বলা হচ্ছে ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসে আয়োজক কমিটির প্রধান সুরেশ কালমাদির কথা। গত শুক্রবার ভারতীয় এক আদালত তাঁকে জামিনে মুক্তি দিয়ে বলেছেন, ১০ লাখ রুপি জমা দিয়ে কালমাদি অলিম্পিকে যেতে পারেন। জালিয়াতি আর ক্ষমতার অপব্যবহারের জন্য যাঁর জেলে যাওয়া, তাঁকে অলিম্পিকে যাওয়ার সুযোগ করে দেওয়াটা কি অলিম্পিকের শাশ্বত চেতনাবিরোধী নয়? ভারতের ক্রীড়ামহলের এই প্রশ্নটাই সামনে নিয়ে এসেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন। ‘যার গায়ে কলঙ্কের দাগ, তার অলিম্পিকে যাওয়ার সুযোগ পাওয়া উচিত নয়। এটা অলিম্পিকের চেতনার সঙ্গেও যায় না’—আদালতের রায়ের পর প্রতিক্রিয়ায় বলেছেন ক্রীড়ামন্ত্রী। এএফপি, ওয়েবসাইট।