অলিম্পিক কর্নার
কুয়েত আছে স্বনামেইলন্ডন অলিম্পিকে কুয়েতের অংশগ্রহণ নিশ্চিত ছিল, তবে সেটি অন্য নামে। অবশেষে আইওসি অনুমতি দিল কুয়েত নামেই দেশটির প্রতিনিধিত্ব থাকছে। উড়বে তাদের জাতীয় পতাকা, বাজবে জাতীয় সংগীত। জাতীয় অলিম্পিক কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে ২০১০-এ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কুয়েতকে সাময়িকভাবে বহিষ্কার করে। তখন বলা হয়েছিল, কুয়েতের প্রতিযোগীরা অলিম্পিকে আইওসির পতাকা নিয়ে ‘স্বাধীন অলিম্পিক দল’ নামেই শুধু অংশ নিতে পারবে। এরপর আইওসির সঙ্গে কুয়েত কর্তৃপক্ষের কয়েক দফা বৈঠকের পর গত শনিবার বিনা শর্তেই বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় আইওসি। এবারের কুয়েত দলে দুজন নারী ক্রীড়াবিদও আছেন, শ্যুটিংয়ে মারিয়াম এরজুকি ও সাঁতারে ফায়ে সুলতান। ২০০৪-এর পর এ নিয়ে দ্বিতীয়বার কুয়েতি নারীর অংশগ্রহণ দেখবে অলিম্পিক। রয়টার্স। সংশয় নেইহিটে অংশ নিলেও চোটের কারণে গত শুক্রবার লন্ডন গ্রাঁ প্রিঁর ফাইনাল থেকে সরে দাঁড়ান লিউ শিয়াং। তবে কি চীনা হার্ডলারের অলিম্পিক-স্বপ্নটাই দূরে সরে গেল? সংশয়টাকে উড়িয়ে দিয়েছেন সান হাইপিং। লিউ শিয়াংয়ের কোচ বলেছেন, ‘ওর পিঠে হালকা সমস্যা ছিল। রাতের বিশ্রামের পরই ঠিক হয়ে গেছে। কাজেই অলিম্পিকের জন্য এটির হুমকি হয়ে ওঠার কোনো কারণই নেই। নিশ্চিতভাবেই সে অংশ নেবে অলিম্পিকে। ‘আমরা চাইলে লিউ শিয়াং প্রতিযোগিতা শেষ করতে পারত। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে, এই টুর্নামেন্টে সেটার দরকার নেই। অবশ্যই সে অলিম্পিক শেষ পর্যন্ত লড়বে।’ রয়টার্স।আশাবাদী নাদালচার বছর আগে বেইজিং অলিম্পিকেও সোনা জিতেছিলেন। এবারের লন্ডন অলিম্পিক নিয়েও একই রকম আশাবাদী রাফায়েল নাদাল। তবে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে নামার আগে তাঁকে লড়াই করতে হচ্ছে চোটের সঙ্গে। নাদাল আশাবাদী, সুস্থ হয়ে ঠিকই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দলকে নেতৃত্ব দেবেন। নেতৃত্ব প্রসঙ্গটা আসছে এ কারণে, এবারের অলিম্পিকে স্পেনের পতাকা বহন করবেন নাদালই। স্বাভাবিকভাবেই দায়িত্বের সঙ্গে বেড়েছে প্রত্যাশাও। লড়াইটা কঠিন জেনেও আশায় বুক বাঁধছেন ২৬ বছর বয়সী স্প্যানিয়ার্ড, ‘এখানে শিরোপা জেতাটা সবচেয়ে কঠিন। কারণ, টেনিস খেলোয়াড়েরা ক্যারিয়ারে দুই থেকে তিনবারই মাত্র সুযোগ পায়। আমার সৌভাগ্য, বেইজিংয়ে ওই সপ্তাহটি ছিল আমার।’ ওয়েবসাইট।