অলিম্পিক কর্নার
মহিলা বলেই কী...!জাপানের পুরুষ ফুটবল দল যেখানে লন্ডনে গেল বিমানের বিজনেস ক্লাসে, সেখানে বিশ্বকাপজয়ী মহিলা দলের জায়গা হলো ইকোনমি ক্লাসে! অথচ অলিম্পিকে জাপানের পুরুষ ফুটবল দলের সোনা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সে সম্ভাবনা ভালো বরং মহিলা দলের। এ নিয়ে জাপানি মহিলা ফুটবলারদের ক্ষোভটা আর চাপা থাকেনি। যাঁর দ্যুতিময় পারফরম্যান্সে গত মহিলা বিশ্বকাপ জিতেছে জাপান, সেই হোমারে সাওয়া বলেই দিলেন, ‘আমার তো মনে হয়, আমাদেরই বিজনেস ক্লাসের টিকিট পাওয়া উচিত ছিল। বয়সের হিসাব করলেও তাদের চেয়ে আমরা বড়।’ তবে ফিরতি পথে যাওয়ার সময় বিমানের বিজনেস ক্লাসের টিকিটেরই আশা গত মহিলা বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী তারকার, ‘বিশ্বকাপ জেতার পর ফিরতি পথে আমাদের আসন পরিবর্তন করে বিজনেস ক্লাসে দেওয়া হয়েছিল। আশা করি, এবারও ভালো ফলাফল করতে পারব এবং আমাদের মূল্যায়নও সেভাবে হবে।’ ওয়েবসাইট।ওবামার ভোট ‘ড্রিম টিমে’কদিন ধরেই চলছিল বিতর্কটা। এবারের লন্ডন অলিম্পিকের দল কি ’৯২ অলিম্পিকের সেই ‘ড্রিম টিমের’ চেয়েও ভালো? তর্কটা উসকে দিয়েছিলেন হালের বাস্কেটবল সুপারস্টার কোবি ব্রায়ান্ট। জবাবে সেই দলের অপরিহার্য সদস্য মাইকেল জর্ডান ব্রায়ান্টকে একহাত নিয়েছেন। এবার বিতর্কটাতে যোগ দিলেন বারাক ওবামাও। ১৯৯২ অলিম্পিকের যুক্তরাষ্ট্র বাস্কেটবল দলটাকেই সবার সেরা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্রিম টিমের প্রশংসায় পঞ্চমুখ ওবামা, ‘আমি ড্রিম টিমকেই বেছে নেব। তাদেরও কেউ হারাতে পারবে, সেটা একবারের জন্য মাইকেল (মাইকেল জর্ডান) বা স্যার চার্লসও (চার্লস বার্কলি) ভেবেছিলেন কি না সন্দেহ আছে।’ তবে লন্ডন অলিম্পিকের দলটাকেও খুব একটা পেছনে রাখছেন না, ‘এই দলটাও দারুণ, অবিশ্বাস্য কিছু প্রতিভা আছে দলে।’ এএফপি।এবার অলিম্পিকে চোখদুর্দান্ত ফর্মে সেরেনা উইলিয়ামস। শেষ ২৯ ম্যাচের ২৮টিতেই জিতেছেন। ফর্মটা ধরে রেখে এবার জিততে চান অলিম্পিকের সোনা, যা অনেক বড় বড় টেনিস তারকার কাছেও আক্ষেপের আরেক নাম। সেরেনার কাছেও নয় কি? ২০০০ এবং ২০০৮ সালের সিডনি ও বেইজিং অলিম্পিকে বড় বোন ভেনাসকে নিয়ে সোনা জিতলেও মহিলা এককের সোনা তাঁর কাছেও সোনার হরিণ। সেটি ধরতে চান এবার। ‘সোনার পদক আমার কাছে অনেক বড় ব্যাপার।’ বলছেন সেরেনা। পাঁচবারের উইম্বলডনজয়ী আমেরিকান কৃষ্ণাঙ্গ সুন্দরী অবশ্য এ-ও মনে করিয়ে দিয়েছেন, ‘আমার সব স্বপ্ন, সব আশা এটাকে ঘিরেই নয়। তবে পদক জয় বিশাল কৃতিত্ব এবং তা পাওয়ার জন্যই আমি চেষ্টা করব।’ এএফপি।