অলিম্পিক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিস্টোরিয়াসের প্রস্তুতিঅনেক জল্পনা-কল্পনার পর অলিম্পিকে সুযোগ পেয়েছেন পা-হীন অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াস। ইতিহাস গড়তে যাওয়া এই দক্ষিণ আফ্রিকান সেরে ফেললেন শেষ প্রস্তুতিটাও। পরশু ইতালির লিগনানোতে ৪০০ মিটারে দ্বিতীয় হয়েছেন। লন্ডন অলিম্পিকের আগে এটাই তাঁর শেষ দৌড়। দ্বিতীয় হলেও টাইমিংটা ভালো হয়নি। গত বছর এখানেই ক্যারিয়ারের সেরা সময় (৪৫.০৭) করেছিলেন পিস্টোরিয়াস। এবার লেগেছে ৪৬.৫৬ সেকেন্ড। তবে এটা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন তিনি, ‘আজ আমার গতি পরীক্ষা করাটা অত জরুরি ছিল না। এটা অনুশীলনের মতোই ছিল। আমি নিশ্চিত, লন্ডনে আমার সেরা সময়টাকে ছাড়াতে পারব। অলিম্পিক আমাকে দারুণ উদ্দীপ্ত করছে। আর এ জন্যই আমি আরও ভালো দৌড়াতে পারব।’ ওয়েবসাইট। বন্ধু আমারট্র্যাকে উসাইন বোল্টের শ্রেষ্ঠত্বকে হুমকির মুখে ফেলেছেন ইয়োহান ব্লেক। এই দুই জ্যামাইকান একই সঙ্গে ট্র্যাকে নামলেই ধুন্ধুমার লড়াইয়ের প্রতিশ্রুতি। ট্র্যাকে দুজন তুমুল প্রতিদ্বন্দ্বী। এবার লন্ডনে কী হবে কে জানে! তবে ব্লেক ভাবছেন, অলিম্পিকে যা-ই হোক না কেন, এটা তাদের বন্ধুত্বে কোনোই প্রভাব ফেলবে না। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বললেন ২২ বছর বয়সী ব্লেক, ‘জয়, পরাজয় বা ড্র—যা-ই হোক, আমরা বন্ধুই থাকব। যদিও এটা একটা প্রতিযোগিতা, যেখানে সে যেমন জিততে চায়, আমিও জিততে চাই।’ আর জেতার অনুপ্রেরণাটা নাকি তাঁকে নিয়মিত দিয়ে যাচ্ছেন বোল্টই। এএফপি।অলিম্পিক প্রতারণাঅলিম্পিকের অংশ হতে পারাটা সবারই স্বপ্ন। এই স্বপ্ন পূরণের সম্ভাবনা নিজ দেশেই বেশি থাকে। লন্ডন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়ার স্বপ্ন দেখছিল ব্রিটেনের ৭৫ জন শিশু-কিশোর। তাদের আসলে স্বপ্ন দেখাচ্ছিলেন স্টিভেন মুনস্যামি নামের এক প্রতারক। মধ্য ইংল্যান্ডের নর্দাম্পটন শহরের তিনটি নাচের স্কুল থেকে ৯ থেকে ১৮ বছর বয়সী ছেলেমেয়েদের নাম জোগাড় করেছিলেন মুনস্যামি। ফি হিসেবে তাদের কাছ থেকে টাকাপয়সাও নিয়েছেন। কিন্তু বিধিবাম, ধরা পড়ে যায় তাঁর প্রতারণা! পুলিশের হাতে ধরা পড়ে এখন লাল দালানে কাটাতে হবে পাকা দুটি বছর। রয়টার্স।