অলিম্পিক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালি ডাকবাক্সব্রিটেনের সম্ভাব্য অলিম্পিক সোনাজয়ীদের জন্য অপেক্ষা করছে সোনালি ডাকবাক্স। সোনাজয়ী বীরদের অর্জনকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী এই উদ্যোগই নিয়েছে ব্রিটিশরা। ব্রিটেনের অলিগলিতে প্রতিটি ডাকবাক্সের রং এখন লাল। ব্রিটিশ সাম্রাজ্যে ডাকবাক্সের রং প্রথমে ছিল সবুজ। ১৮৭৪ সালে রানি ভিক্টোরিয়ার শাসনামল থেকে ডাকবাক্সের রং বদলে লাল করা হয়। লাল রঙের এসব ডাকবাক্সের কিছু কিছু হয়ে যেতে পারে সোনা রঙের। অ্যাথলেটিকস, সাঁতার, টেনিস, ফুটবল—যে ইভেন্টেই হোক, কোনো ব্রিটিশ সোনা জিতলেই তাঁর এলাকার ডাকবাক্সের লাল রং বদলে করা হবে সোনালি। উদাহরণস্বরূপ লন্ডনের সেন্টার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ইতিমধ্যেই লাল মুছে সোনালি রং করা হয়েছে, গত বছরের এপ্রিলে যেখানে প্রিন্স উইলিয়ামস ও ক্যাথারিন মিডলটনের বিয়ে হয়েছিল। রয়টার্স।গিগসের সেরা১২ বার লিগ শিরোপা, ৪ বার এফএ কাপ, ৪ বার লিগ কাপ, ৮ বার কমিউনিটি শিল্ডসহ ২১ বছরের পেশাদার ক্যারিয়ারে সাফল্যে উজ্জ্বল রায়ান গিগস। তবে এসব সাফল্যই ছাপিয়ে যাবে যদি এবার ঘরের মাঠে জিততে পারেন অলিম্পিক সোনা। ব্রিটেনের অলিম্পিক দলের অধিনায়ক গিগস নিজেই বলছেন, অলিম্পিকের সোনা জিতলে সেটা হবে তাঁর ক্যারিয়ারের সেরা মুহূর্ত। ৩৮ বছর বয়সী ওয়েলস তারকার এটাই যে হবে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা! ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে চাপিয়ে রাজত্ব করলেও ওয়েলস জাতীয় দলের হয়ে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টেই খেলা হয়নি। ‘বুড়ো’ বয়সে এসে ঘরের মাঠের অলিম্পিকে সেই আরাধ্য সুযোগ পেয়ে গিগস রোমাঞ্চিত, ‘নিশ্চিতভাবেই এটা হবে সবার ওপরে।’ এএফপি।গোপন কৌশলআয়োজনে চুল পরিমাণ ফাঁকফোকরও রাখতে রাজি নয় আয়োজকেরা। অহেতুক বিলম্ব এড়াতে আগামীকালের উদ্বোধনী অনুষ্ঠানেই যেমন ২০৫ দলের কুচকাওয়াজ নিয়ন্ত্রণ করা হবে ‘সিক্রেট ডিভাইস’ অর্থাৎ গোপন কৌশলে। ২০৪টি দেশের হাজার হাজার অ্যাথলেট ছাড়াও চারজন বহন করবেন অলিম্পিক পতাকা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান গেমস পরিচালক গিলবার্ট ফেলি বলেছেন, প্রত্যেকেই ছন্দের তালে একই গতিতে হাঁটছে কি না, ‘সিক্রেট ডিভাইস’ সেটা নিশ্চিত করতে সাহায্য করবে। মাঠে কোনো অ্যাথলেট ছবি তুলে, ভিডিও করে কিংবা বার্তা পাঠিয়ে কুচকাওয়াজ-প্রক্রিয়ায় অহেতুক বিলম্ব ঘটালে সেটাও গোপন পরিকল্পনায় ধরা পড়বে। রয়টার্স।