অলিম্পিক ডে-রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক দিবসের কার্যক্রম শুরু হয়েছে আগেই। কাল সারা দেশে হয়ে গেল অলিম্পিক ডে-রান। রাজধানীতে ভোরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে এটি শুরু হয়ে শেষ হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামের মশাল গেটে। এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এরপর অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে হয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, এতিম-প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া অনুষ্ঠান হয়েছে পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে। কাবাডি স্টেডিয়ামে বিশেষ প্রদর্শনী কাবাডিতে অংশ নেয় লাল ও সবুজ দল। আজ থেকে বিওএ ভবনে চলবে ক্রীড়া ঐতিহ্যবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী।—ক্রীড়া প্রতিবেদক