অলিম্পিক ডে রান আগামীকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছর ‘অলিম্পিক ডে রান’ হয় ২৩ জুন। কিন্তু এবার রোজার মধ্যে পড়ায় এক মাস পর আগামীকাল ঢাকাসহ সব জেলায় এটি উদ্যাপন করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ঢাকায় রমনা টেনিস কমপ্লেক্স থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম পর্যন্ত হবে র্যালি। থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান ও সেমিনার। গোটা আয়োজনের বাজেট ৩৯ লাখ টাকা। কাল অলিম্পিক ভবনে সংবাদ সম্মেলনে এসব নিয়ে কথা বলেন বিওএর কর্মকর্তারা।