অলিম্পিক ডে রান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৩ জুন সারা বিশ্বে পালিত হবে অলিম্পিক ডে রান। কিন্তু মাহে রমজানের কথা বিবেচনা করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এটি আজ পালন করবে। ঢাকা ও সাতটি বিভাগীয় শহরে একই সঙ্গে দিনটি পালনের আয়োজন করেছে বিওএ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) অনুমোদন নিয়েই এই আয়োজন।
আজ সকাল ৭টায় ঢাকায় রমনা টেনিস কমপ্লেক্সে মিনি ম্যারাথন দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে শেষ হবে এই ম্যারাথন। বিওএ মিলনায়তনে কাল বিকেল চারটায় এ উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় পুরুষ ও মহিলা দলের দুটি প্রীতি হকি ম্যাচ হবে মওলানা ভাসানী স্টেডিয়ামে। কাল এ উপলক্ষে বিওএ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ অন্যরা।