অলিম্পিক ডে রান উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছরের মতো এবারও সারা দেশে উদ্যাপিত হলো অলিম্পিক ডে রান। অলিম্পিকের মূল চেতনা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সারা বিশ্বে অলিম্পিকের সদস্যভুক্ত দেশগুলোয় উদ্যাপিত হয় অলিম্পিক ডে রান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কাল এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করে। রমনা টেনিস কমপ্লেক্সে শুরু হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে শেষ হয় এটা। এরপর স্টেডিয়ামে ছিন্নমূল কিশোরদের নিয়ে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ। হয়েছে প্রতিবন্ধী খেলোয়াড়দের দৌড় প্রতিযোগিতা, শরীরগঠন প্রদর্শনী। বিওএ ভবনে আজ হবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।