অলিম্পিক দল আজ লন্ডনে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিকে অংশ নিতে আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। অলিম্পিকের প্রস্তুতি নিতে গত এপ্রিল থেকেই লন্ডনে রয়েছেন শ্যুটার শারমিন আক্তার (রত্না)। জিমন্যাস্ট সাইক সিজার যুক্তরাষ্ট্র থেকে দলের সঙ্গে লন্ডনে যোগ দেবেন। বাকি তিন সদস্য—আর্চারির ইমদাদুল হক (মিলন), স্প্রিন্টার মোহন খান ও সাঁতারু মাহফিজার রহমান (সাগর) আজ সকালে ঢাকা ছাড়বেন। দলের সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন নিশীথ দাস, মাহফুজা রহমান (তানিয়া) ও মিজানুর রহমান। ২৭ জুলাই শুরু হবে অলিম্পিক।