অলিম্পিক ফুটবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকালের ফাইনালে কি জিতবে ব্রাজিল? নাকি মেক্সিকোর কাছে হেরে নাম লেখাবে ডেনমার্কের পাশে। ১৯০৮, ১৯১২ ও ১৯৬০ সালে তিনবার অলিম্পিক ফুটবলের ফাইনাল খেলে প্রতিবারই রুপা নিয়ে বাড়ি ফিরতে হয়েছিল ডেনিশদের। তিনবার ফাইনালে হেরেছে সাবেক যুগোস্লাভিয়াও। তবে ১৯৪৮ থেকে ১৯৫৬ পর্যন্ত টানা তিনটি ফাইনালে হারের পর ১৯৬০ রোম অলিম্পিকে কাঙ্ক্ষিত সোনার দেখা পায় যুগোস্লাভরা। ব্রাজিল ১৯৮৪ ও ১৯৮৮ সালে পেয়েছিল রুপা। অলিম্পিকে সবচেয়ে বেশি চারবার ফাইনাল খেলেছে হাঙ্গেরি, আর্জেন্টিনা ও যুগোস্লাভিয়া। হাঙ্গেরি তিনবার ও আর্জেন্টিনা চ্যম্পিয়ন হয় দুবার। হাঙ্গেরির সমান সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়ন হয়েছে গ্রেট ব্রিটেনও। তিনবার ফাইনালে উঠে তিনবারই সোনা জেতে দলটি।