প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিংয়ে নেমেই কাঁড়ি কাঁড়ি টাকা কামান পেশাদার বক্সাররা। কিন্তু এত দিন তাঁদের আক্ষেপ ছিল চাইলেই অলিম্পিকের রিংয়ে তাঁরা নামতে পারতেন না। যে দুয়ার এত দিন বন্ধ ছিল, রিও অলিম্পিকে পেশাদার বক্সারদের জন্য সেটি খুলে দিয়েছে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন। তবে সংখ্যায় খুব বেশি নয়, মাত্র তিনজন পেশাদার বক্সার অলিম্পিক বক্সিংয়ের ১১২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন রিওতে। এই তিনজন হচ্ছেন ইতালির লাইটওয়েট বক্সার কারমাইন টমাসন, ক্যামেরুনের হেভিওয়েট বক্সার এনদাম এনজিকাম এবং থাইল্যান্ডের লাইটওয়েট বক্সার আমনাত রুয়েনরং। ছেলেদের ১০টি এবং মেয়েদের ৩টি ওজন শ্রেণিতে রিওতে নামবেন বক্সাররা। এএফপি।