অলিম্পিক বচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশা করি তাঁর রাতের ঘুম ভালো হচ্ছে
আলেক্সান্ডার পোপভ
রুশ অ্যাথলেটদের বহিষ্কার করায় আইএএএফ সভাপতি সেবাস্তিয়ান কোকে সাবেক রুশ সাঁতারুর কটাক্ষ

ব্রাজিল ফুটবলের দেশ বলে পরিচিত, তবে ছেলেদের ফুটবল। অলিম্পিক সেটি বদলানোর সুযোগ
মার্তা
মেয়েদের ফুটবলেও ব্রাজিলকে চেনাতে চান ব্রাজিলের নারী ফুটবলার

ব্যাপারটা এমন নয় যে মাঠে নামলাম আর সোনা জিতে চলে এলাম
নেইমার
অলিম্পিক সোনা জয় ব্রাজিল অধিনায়কের কাছে সহজ নয়

ওরা বিশ্বকে দেখিয়ে দেবে শুধু মানবিক তেজ দিয়েই কী অর্জন করা সম্ভব
ফিলিপ ক্রাভেন
প্যারালিম্পিকেও শরণার্থী দল গঠন সম্পর্কে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সভাপতি