অলিম্পিক বচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেনিস আবলিয়াজিন
ডেনিস আবলিয়াজিন

আমরা রাশিয়ান, আমাদের ধৈর্য অনেক বেশি।
ডেনিস আবলিয়াজিন
ভল্টে রুপা জেতার পর রুশ জিমন্যাস্ট

আমার ফ্ল্যাট ম্যাকডোনাল্ডসের পাশেই। প্রতিদিন জানালা দিয়ে সেটা দেখতাম আর ভাবতাম, কয়েক দিন পর আমিও গিয়ে লাইনে দাঁড়াব।
সাভানাহ মার্শাল
অলিম্পিকের জন্য কীভাবে নিজের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করছেন, সেটি জানাতে গিয়ে ব্রিটিশ বক্সার


হয়তো একদিন আমাদের নিয়ে বই লেখা হবে।
নাতালিয়া সারগেয়েভা
স্প্রিন্টের ফাইনালে ওঠার পর কাজাখস্তানের সতীর্থ ও নিজেকে নিয়ে ক্যানোয়ি রেসার


একটা ছুটির দিন, অনেক চকলেট আর গ্লাসভর্তি রাম।
আনা মিয়ার্স
রিও অলিম্পিকের পর অস্ট্রেলিয়ান সাইক্লিস্টের পরিকল্পনা


আমি ব্যালে নর্তকী হতে চাইনি। তবে ১০ বছর বয়স পর্যন্ত অনেক ব্যালে নেচেছি। ওটাই আমার ফিটনেসে সাহায্য করেছে।
সোফি হিটচন
ব্রোঞ্জ জেতার পর ব্রিটিশ হ্যামার থ্রোয়ার


চীনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটা করতে গিয়ে তো আমার পাঁজরের হাড়ই ভেঙে ফেলেছিলাম।
জোয়াও ভিতোর ডি অলিভিয়েরা
হার্ডলসের হিটে ডাইভ দিয়ে দৌড় শেষ করা নিয়ে ব্রাজিলিয়ান হার্ডলার