অলিম্পিক বচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উসাইন বোল্ট
উসাইন বোল্ট

এই যে...আমিই গ্রেটেস্ট
উসাইন বোল্ট
টানা তৃতীয়বারের মতো অলিম্পিকে তিনটি সোনা জেতার পর জ্যামাইকান কিংবদন্তি স্প্রিন্টার


আমার স্বপ্ন সত্যি হয়েছে অনেক আগেই। এই গেমসে এসে সেই স্বপ্নের সমাপ্তি টানা হলো একেবারে নিখুঁত সমাপ্তি।
মাইকেল ফেল্প্স
২৩তম সোনা জিতে অলিম্পিক থেকে বিদায় নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু


আমরা যুদ্ধের মধ্য দিয়ে গেছি। এখনো অনেক শিশু জানে না ওদের বাবা-মা বেঁচে আছে কি নেই... তাই অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার।
মালিন্দা কেলমেন্দি
দেশের হয়ে অলিম্পিকে প্রথম এসেই সোনা জেতার আনন্দ কসোভোর জুডোকা মেয়ের


নিজেকে সামলানোর ব্যাপারে আমার আরও দায়িত্ববান হওয়া উচিত ছিল। সতীর্থ, ভক্ত, প্রতিদ্বন্দ্বী, স্পনসর ও এই দুর্দান্ত ইভেন্টের আয়োজকদের কাছে আমি দুঃখিত
রায়ান লোক্টি
নিজের কুকীর্তি ঢাকতে ছিনতাইয়ের মিথ্যা গল্প বানিয়ে দুঃখিত যুক্তরাষ্ট্রের সাঁতারু


আমি ভেবেছিলাম, ও এটা সামলাতে পারবে
হেনরিক স্টেনসন
রিওর গলফ কোর্সের পাশের জলাশয়ে একটি কুমিরকে গলফ ক্লাব দিয়ে গুঁতো মারার ব্যাখ্যা সুইডিশ গলফারের


১৯৩৬ সালে দর্শকেরা জেসি ওয়েন্সের বিপক্ষে ছিল। এরপর থেকে এমন কিছু দেখিনি
রেনো লাভিলেনি
ব্রাজিলের দর্শকদের কাছে দুয়োধ্বনি শোনার অভিজ্ঞতাকে ওয়েন্সের প্রতি ১৯৩৬ অলিম্পিকে হিটলারের জার্মানির দর্শকদের বিরূপ আচরণের সঙ্গে তুলনা করলেন ফ্রেঞ্চ পোল ভল্টার


আমার কাছে তো দ্বিতীয় হওয়া আমেরিকানের (অ্যালি রাইসমান) জিমন্যাস্টিকস, প্রথম হওয়া আমেরিকানের (সিমোন বাইল্স) চেয়ে অনেক বেশি শৈল্পিক মনে হয়েছে।
ব্রুনো গ্রান্দি
চারটি সোনাজয়ী বাইল্সের ভক্ত নন আন্তর্জাতিক জিমন্যাস্টিকসের প্রধান


ও আসলে একটা...কলা
শার্লট ডুয়ারডিন
বাগদত্ত ডিন গোল্ডিং টি-শার্টে ‘উইল ইউ ম্যারি মি’ লিখে বিয়ের প্রস্তাব করায় কী বলবেন যেন বুঝে উঠতে পারছিলেন না ব্রিটিশ ড্রেসেজ সোনাজয়ী


যে একটি জিনিস আমি সব সময় চেয়েছি, তা হলো অলিম্পিকে অংশ নেওয়া
ইউসরা মারদিনি
ইতিহাসের প্রথম শরণার্থী দলের হয়ে অলিম্পিকে অংশ নিতে পেরে খুশি সিরিয়ান সাঁতারু


যে শিশুরা এখন জুডো দেখছে, তাদের জন্য এটি ভালো। আমার মতো একজনকে দেখা, যে কিনা ‘সিটি অব গড’ থেকে বেরিয়ে এসেছে, পাঁচ বছর বয়সেই জুডো শুরু করেছে—অনেকটা অবিশ্বাস্য
রাফায়েলা সিলভা
রিওর সবচেয়ে অপরাধপ্রবণ বস্তি এলাকা (সিটি অব গড) থেকে উঠে এসে রিওতে ব্রাজিলের প্রথম সোনা জয়ের পর ব্রাজিলিয়ান জুডোকা