অলিম্পিক বচন
হঠাৎ কাঁধে একটা হাতের স্পর্শ পেলাম। বলছে, ‘ওঠো, ওঠো, আমাদের দৌড় শেষ করতেই হবে।’ এই মেয়েটা অলিম্পিক চেতনাকে তুলে ধরেছে।
নিক্কি হাম্বলিন
পড়ে গিয়েও ৫ হাজার মিটারে দৌড় শেষ করার প্রেরণা জোগানোয় নিউজিল্যান্ডের দৌড়বিদের মুখে আমেরিকার অ্যাবি ডি’অ্যাগোস্টিনোর প্রশংসা
এটাকে ‘ওয়াই’ থেকে ‘ভি’ করে নিলাম। যার মানে ‘ভিক্টরি’। এটা মনে রাখা সহজ, আমার জন্যও ভালো।
গো ভি শেম
নামের মধ্যের অংশটা যে কারণে বদলে ফেলেছেন মালয়েশিয়ার ব্যাডমিন্টন খেলোয়াড়
বাছাইয়ের সময় বৃষ্টি, বাতাস ছিল। আজকে রৌদ্রোজ্জ্বল। মনে হয় বিজয় অনুষ্ঠানের সময় বরফ পড়বে। তাহলে চারটা মৌসুমই হয়ে যাবে।
সান্দ্রা পারকোভিচ
আবহাওয়ার মতিগতি নিয়ে ক্রোয়েশিয়ার ডিসকাস চ্যাম্পিয়ন
এক সপ্তাহের জন্য এটা মেনে নিচ্ছি। স্বাভাবিক সময়ে করতাম না, কিন্তু এই সপ্তাহটায় আমাকে যা বলবে, তা-ই করব
লিসা ম্যাগুইরে
যমজ বোনের ক্যাডি হওয়া প্রসঙ্গে আইরিশ নারী গলফার
কদর্য হলেও ওকে আমি সবটুকু দিয়েই ভালোবাসতাম, কিন্তু ও তেমন নয়
জেসন কেনি
রিওতে দুটি সোনাজয়ী বাগদত্তা লরা ট্রটকে নিয়ে তিনটি সোনাজয়ী ব্রিটিশ ট্র্যাক সাইক্লিস্ট