অলিম্পিক বচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশা করি, মানটা অনেক উঁচুতে নিয়ে গেছি আমি, কেউ আর এটি করতে পারবে না।
উসাইন বোল্ট
নবম অলিম্পিক সোনা জয়ের পর জ্যামাইকার স্প্রিন্ট কিং


এটা আমার প্রথম অলিম্পিক। দুটি সোনা জিতেছি, একটি রুপা। এরপর আর অভিযোগ করার কী থাকতে পারে!
এলেইন থম্পসন
রিলেতে রুপা পাওয়ায় ‘ট্রেবল’ হলো না বলে ভেঙে পড়েননি জ্যামাইকান স্প্রিন্ট কুইন


যদি আপনারা সাহায্য করেন, তাহলে আমার রুপার পদকটি ওলেকের জন্য সোনার চেয়েও দামি হবে
পিওতর মালাখোস্কি
নিজের রুপার পদকটি নিলামে তুলে চোখের ক্যানসারে ভোগা তিন বছর বয়সী ওলেক সিমানস্কির চিকিৎসা করাতে চান পোলিশ ডিসকাস থ্রোয়ার


আমরা জমি কিনেছিলাম ২০১৪ সালে, সেখানে ঘর তুললাম ২০১৫ সালে আর ঘরে রং করলাম ২০১৬ সালে।
অ্যালিসন সেরুত্তি
দীর্ঘ প্রস্তুতির মাধ্যমেই পুরুষদের বিচ ভলিবলে সোনা এসেছে জানিয়ে ব্রাজিলের বিচ ভলিবল তারকা


এটা মর্মান্তিক। এটি মোটেই অস্ট্রেলীয় নয়।
জো ইঙ্গলিস
পুরুষ বাস্কেটবলের সেমিফাইনালে সার্বিয়ার কাছে ৮৭-৬১ পয়েন্টে হেরে যাওয়ায় অস্ট্রেলীয় বাস্কেটবল খেলোয়াড়


মেয়েরা এটি পছন্দ করে। আসলে শক্তিটা থাকে ভেতরে, লুকোনো। আমার শক্তি হলো আমার গোঁফে, এ জন্যই আমরা ফাইনালে গেছি।
ফিলিপ ডোরাক
চেক প্রজাতন্ত্রের ক্যানোয়িস্টের কাছে ক্যানোয়িংয়ের ফাইনালে ওঠার আসল কারণ