অলিম্পিক বচন
আমার স্বপ্ন পূরণ হলো এবং দেশের মাটিতেই স্বপ্ন পূরণ করতে পারলাম বলে গর্ব হচ্ছে।
নেইমার
ফুটবলে ব্রাজিলকে প্রথম সোনা এনে দেওয়ার পর ব্রাজিল অধিনায়ক
সম্প্রতি আমাদের বিয়ের রজতজয়ন্তী গেল, কিন্তু আমরা তা উদ্যাপন করতে পারিনি। তবে শিগগিরই করব এই সোনা হাতে নিয়ে।
রোজেরিও মিকালে
জার্মানিকে হারিয়ে সোনা জয়ের পর ব্রাজিলের ফুটবল কোচ
আমি এখন বাড়ি ফিরে গিয়ে দেখতে চাই আমার চমৎকার ছেলেমেয়েগুলোকে এবং আমার পদকগুলো ঝুলিয়ে দিতে চাই ওদের গলায়।
মো ফারাহ
১০ হাজার ও ৫ হাজার মিটারে ‘ডাবল ডাবল’ করার পর ব্রিটিশ অ্যাথলেট
আমি যখন সিনক্রোনাইজড ইভেন্টে জিতলাম, মাকে ফোন করলাম। মা বললেন, এত রাতে ফোন করেছ কেন? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম।
চেন আইসেন
ডাইভিংয়ে দুটি সোনা জিতেও মাকে খুশি করতে পারেননি চীনা ডাইভার
আমার চার বছর মেয়াদি পরিকল্পনা ছিল, আমি অবশ্যই সবকিছু পরিকল্পনা করে এগোই। কিন্তু ২১ আগস্টের জন্য আমার কোনো পরিকল্পনা নেই। সুতরাং অপেক্ষা করে দেখুন কী হয়।
গুয়েন জর্গেনসেন
ট্রায়াথলনে সোনা জিতলে কী করবেন এমন প্রশ্নে আমেরিকান ট্রায়াথলিস্ট