অলিম্পিক বচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরেনার সঙ্গে জুটি বেঁধে খেলার যে অনুভূতি সেটি হলো অন্য একজনের সঙ্গে, এটি একেবারেই বুনো আবেগ যা কখনো ঘটতে পারে বলি আমি ভাবিইনি।
ভেনাস উইলিয়ামস
রাজীব রামের সঙ্গে জুটি বেঁধে টেনিসের মিশ্র দ্বৈতের সেমিফাইনাল জেতার পর যুক্তরাষ্ট্রের টেনিস তারকা।


কেমন যেন আলসেমি লাগছিল আমার। এই এত সকালে কখনো কোনো প্রতিযোগিতায় তো দৌড়াইনি।
উসাইন বোল্ট
সকালে ১০০ মিটার দৌড়ের বাছাইয়ে অংশ নেওয়ার পর বিশ্বের দ্রুততম মানব।


আমার তিন ছেলেমেয়ের জন্যই একটা করে অলিম্পিক সোনা জিতেছি। এখন আমার ছোট ছেলেটার জন্য ৫০০০ মিটারের সোনা জিততে চাই।
মো ফারাহ
অলিম্পিকের ১০ হাজার মিটারে টানা দ্বিতীয় সোনা জিতেও পরিবারের কথা ভুলে যাচ্ছেন না ব্রিটিশ দৌড়বিদ।


এটা সম্ভবত অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বড় ‘চোক’ করার ঘটনা।
কেট ক্যাম্পবেল
মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্ব রেকর্ডধারী অস্ট্রেলিয়ান সাঁতারু এই ইভেন্টে ষষ্ঠ হওয়ার পর।


আপনি যদি আসরের তারকা হতে চান, তাহলে তো কথাই নেই।
অ্যান্ডি মারে
টেনিস এককের সেমিফাইনালে চেয়ার আম্পায়ার কার্লোস রামোসের সঙ্গে বিতর্কে জড়িয়ে ব্রিটিশ তারকা।


আমি তো জানিই না লিলি কিংটা কে—সে তো সাঁতারের, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের নয়।
জাস্টিন গ্যাটলিন
ডোপ নেওয়ার দায়ে কলঙ্কিত গ্যাটলিনের রিও অলিম্পিকে থাকা উচিত ছিল না, সতীর্থর এমন মন্তব্যে যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার।