অলিম্পিক বচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি বুড়িয়ে যাচ্ছি, আমার শরীরে বয়স থাবা বসাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটাই আমার শেষ ২০০ মিটার, কিন্তু আমার কোচ হয়তো দ্বিমত
করতে পারেন
উসাইন বোল্ট
টানা তৃতীয়বার ২০০ মিটারে সোনা জয়ের পর জ্যামাইকার বজ্রবিদ্যুৎ

মনে হচ্ছে আমি আমার হাত দিয়ে আকাশ ছুঁয়ে ফেলেছি
গঞ্জালো পিলাত
হকির সোনা জিতে আর্জেন্টিনা হকি দলের ডিফেন্ডার

ব্রাজিল আমাদের জন্য প্রস্তুত রেখেছিল সবকিছুই—গরম কিংবা ঠান্ডা পানি, গাঢ় পানি, নোংরা পানি, স্বচ্ছ পানি। সঙ্গে বাতাস ও রোদ।
আলেক্সান্দ্রা পাৎস্কেভিচ
সিনক্রোনাইজড সাঁতারে সোনাজয়ী রুশ মেয়ে

অবিশ্বাস্য! এই জায়গাটি আমাদের কাছে যেন বিচ ভলিবলের মারাকানা।
অ্যালিসন সেরুত্তি
কোপাকাবানায় ইতালিকে হারিয়ে বিচ ভলিবলের সোনা জয়ের পর মারাকানা স্টেডিয়ামের সঙ্গে কোপাকাবানা সৈকতের তুলনা করে ব্রাজিলের বিচ
ভলিবল তারকা

ইরানি মেয়েদের জন্য আমার এত খুশি লাগার কারণ এটি প্রথম পদক এবং আশা করি সামনের অলিম্পিকে আমরা সোনা জিততে পারব।
কিমিয়া আলিজাদেহ জেনুরিন
মেয়েদের তায়কোয়ান্দোতে প্রথম পদকজয়ী ইরানি তরুণী

ভয়ে যাতে গুটিয়ে না যাই, সে জন্য আমি গোলিয়াথের দিকে তাকাতেই চাইনি।
হেলেন মারুলিস
কুস্তিতে জাপানের সাওরি ইয়োশিদাকে টানা চতুর্থ সোনা থেকে বঞ্চিত করেন
আমেরিকান তরুণী