অলিম্পিক বচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই সময়টা আমার কাছে পুরোপুরিই উপভোগের, কে জানে আমার জন্য পরে কী আসতে চলেছে।
|পলা পারেতো
প্রথম দিনে পুরো দক্ষিণ আমেরিকার পক্ষে প্রথম অলিম্পিক সোনা জিতে আর্জেন্টাইন জুডোকা
আজ আমি আমার সোনার পদকটা পেলাম!
ভ্যান্ডারলেই ডি লিমা
অলিম্পিকের মশাল জ্বালিয়েই যেন ২০০৪ অলিম্পিকে হারানো সোনাটা পেলেন সাবেক ব্রাজিলিয়ান ম্যারাথনার
সবকিছুই বিস্ময়কর লাগছিল। আমি সব সময়ই অলিম্পিকের পুলে নামার স্বপ্ন দেখে এসেছি।
ইউসরা মারদিনি
অলিম্পিকের প্রথম শরণার্থী দলের হয়ে ১০০ মিটার বাটারফ্লাইয়ে নিজের হিটে জেতার পর সিরিয়ার মেয়ে
কী গর্বই না হচ্ছে! সবচেয়ে খুশির খবর চীনকে টপকে আমরা জিতেছি।
ইউয়েন কাও কাই
শুটার হোয়াং জুয়ান ভিন ভিয়েতনামকে প্রথম অলিম্পিক সোনা জেতানোয় বিখ্যাত গানের অনুষ্ঠানের ভিয়েতনামি সঞ্চালক