অলিম্পিক ভবনে জাতীয় দাবা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের মিলনায়তনের বারান্দায় হয়ে গেল প্রিমিয়ার ডিভিশন দাবা। সেখানে ছিল হাজারো অব্যবস্থাপনা। ফেডারেশন কার্যালয় টুর্নামেন্ট আয়োজনে উপযুক্ত নয় অনেক দিন ধরেই। যাযাবরের মতো ঘুরতে ঘুরতে দাবাড়ুদের এখন ঠাঁই হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের মিডিয়া কক্ষে। এখানেই চলছে ওয়ালটন জাতীয় দাবার চূড়ান্ত পর্ব।পরশু প্রথম রাউন্ডে হেরেছিলেন বর্তমান চ্যাম্পিয়ন মিনহাজ উদ্দিন আহমেদ (সাগর)। তবে দ্বিতীয় রাউন্ডেই ঘুরে দাঁড়িয়েছেন, হারিয়ে দিলেন গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারকে। দুই রাউন্ড শেষে শীর্ষে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, নিয়াজ মোরশেদ ও শফিক আহমেদ।