প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুনে কোপা আমেরিকা। জুলাই-আগস্টে অলিম্পিক। বিশ্ব ক্রীড়াযজ্ঞ শেষে আবার বিশ্বকাপ বাছাইপর্ব। ক্লাব বার্সেলোনায় খেলার পাশাপাশি আর্জেন্টিনার হয়ে এতসব প্রতিযোগিতায় খেলা লিওনেল মেসির জন্য একটু কঠিনই! আর চোটের শঙ্কা তো থাকেই। আর্জেন্টিনা ফুটবল দলের কোচ জেরার্ডো মার্টিনো তাই আগেভাগেই জানিয়ে দিলেন, ‘অলিম্পিকে যাবেন না মেসি।’ আর্জেন্টাইন ফরোয়ার্ডের কথা ভেবেই তাঁকে অলিম্পিকে না খেলানোর সিদ্ধান্ত মার্টিনোর, ‘অবশ্যই আমি অলিম্পিক জিততে চাই, তবে চড়া মূল্য দিয়ে নয়। খেলোয়াড়দের মেরে ফেলার জন্য মাঠে নামিয়ে দিতে পারি না। এমনিতেই বার্সেলোনায় লম্বা একটা মৌসুম পার করতে হচ্ছে ওকে।’ গোলডটকম।