টানা দ্বিতীয়বারের মতো স্প্রিন্টের দ্বিমুকুট অ্যালেইন থম্পসনের

মেয়েদের ২০০ মিটার স্প্রিন্ট জিতলেন জ্যামাইকার অ্যালেইন থম্পসন–হেরাছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের অলিম্পিক স্প্রিন্টের ডাবল জিতলেন জ্যামাইকার অ্যালেইন থম্পসন-হেরা। ১০০ মিটার স্প্রিন্টে সোনা জয়ের পর আজ জিতলেন ২০০ মিটার স্প্রিন্টের সোনা। তিনি সময় নিয়েছেন ২১.৫৩ সেকেন্ড।

মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টের তিন পদকজয়ী
ছবি: রয়টার্স

শুরু থেকেই দৌড়ে আত্মবিশ্বাসী মনে হয়েছে থম্পসন-হেরা। কিন্তু শেষ ৩০ মিটার তাঁকে ভালোই চ্যালেঞ্জ জানিয়েছেন নামিবিয়ার ১৮ বছর বয়সী স্প্রিন্টার ক্রিস্টিয়ান এমবোমা। তিনি ২১.৮১ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপার পদক।

এ ইভেন্টে আগে থেকেই আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্রের গ্যাবি টমাস। তিনি অবশ্য জিতেছেন ব্রোঞ্জ। সময় নিয়েছেন ২১.৯৪ সেকেন্ড। তবে ১০০ মিটারর রুপাজয়ী শেলি-অ্যান ফ্রেসার প্রাইস হয়েছেন চতুর্থ।