অলিম্পিকে যুক্ত হচ্ছে টি-টোয়েন্টি
প্রায় এক শতকেরও বেশি সময় পর আবারও অলিম্পিকে ফিরে আসছে ক্রিকেট। সব কিছু ঠিকঠাক থাকলে ক্রিকেটের স্বল্পতম ফরম্যাট টি-টোয়েন্টিকে এ বছর অনুষ্ঠেয় লন্ডন অলিম্পিকে দেখা যাবে।১৯০০ সালে অলিম্পিকে ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সেটাই ছিল প্রথম আর সেটাই শেষ! বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে একটি ফেডারেশন হিসেবে স্বীকৃতি লাভ করে।অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে চলমান পার্থ টেস্টের পার্থে আজ দ্বিতীয় দিনের খেলা চলার সময় আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, ‘অলিম্পিকে টি-টোয়েন্টি সবদিক থেকে যোগ্য। প্রাথমিকভাবে টি-টোয়েন্টি দিয়েই শুরু করতে চাই আমরা।’লরগাত জানান, অলিম্পিকে আবারও ক্রিকেট ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে বিশ্ব ক্রিকেটের ব্যস্ত সূচি। অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করতে হলে এর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সমন্বয় করতে হবে। বাসস।