অলিম্পিকে সুয়ারেজ
উরুগুয়ের অলিম্পিক দলে সুযোগ পেয়েছেন লুইস সুয়ারেজ। গতকাল সোমবার অলিম্পিকের জন্য ১৮ সদস্যের এই দল ঘোষণা করেন কোচ অস্কার তাবারেজ।অলিম্পিক ফুটবলের নিয়ম অনুযায়ী ২৩ বছরের ওপরে বয়স, এমন তিনজন খেলোয়াড় থাকতে পারবে একেকটি দলে। সেই তিনজন খেলোয়াড়ের মধ্যে জায়গা পেয়েছেন লিভারপুলের স্ট্রাইকার সুয়ারেজ। অন্য দুইজন খেলোয়াড় হলেন নাপোলির স্ট্রাইকার এডিনসন কাভানি ও পালের্মোর এজিডিও আরেভালো। এছাড়াও অন্যান্য পরিচিত মুখের মধ্যে আছেন লিভারপুলের ডিফেন্ডার সাবেস্তিয়ান কোয়াতেস, অ্যাজাক্সের মিডফিল্ডার নিকোলাস লোডেইরো ও পালের্মোর স্ট্রাইকার আবেল হার্নান্দেজ।গতবছরের কোপা আমেরিকা শিরোপা জয়ী উরুগুয়ে আগামী ২৬ জুলাই অলিম্পিকের প্রথম ম্যাচে খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ১৯২৪ ও ১৯২৮ সালে টানা দু’বা েঅলিম্পিকের সোনা জিতেছিল উরুগুয়ে।উরুগুয়ের অলিম্পিক দল: গোলরক্ষক: মার্টিন কাম্পানা, লিয়ান্ড্রো গেলপিডিফেন্ডার: সাবেস্তিয়ান কোয়াটেস, ডিয়েগো পোলেন্টা, রামোন আরিয়াস, আলেক্সিস রোলিন, এমিলিয়ানো আলবিনমিডফিল্ডার: এজিডিও আরেভালো রায়োস, নিকোলাস লোডেইরো, মাটিয়াস আগুরেগ্যারে, গাস্টন রামিরেজ, মাক্সিমিলিয়ানো কালজাডা, ডিয়েগো রদ্রিগেজস্ট্রাইকার: লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, আবেল হার্নান্দেজ, জনাথন উরেটাভিসায়া, তাবারে ভিউডেজ