অলিম্পিকেও তিনি, প্যারালিম্পিকেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্টে ইরানের পতাকা হাতে নিয়েই দেশটির ইতিহাস বদলে দিয়েছেন জাহরা নেমাতি। হুইলচেয়ারে বসা এই আর্চারই ইরানের প্রথম নারী অলিম্পিয়ান, অলিম্পিকে নিজ দেশের পতাকা বহনের গৌরব যাঁর সঙ্গী হলো। তবে নেমাতির ব্যক্তিগত গৌরব এখানেই শেষ নয়। এবার অলিম্পিক ও প্যারালিম্পিক দুটিতেই অংশ নিচ্ছেন ৩১ বছর বয়সী আর্চার।

২০১২ লন্ডন প্যারালিম্পিকেও ছিলেন তিনি। তবে গ্রীষ্মকালীন অলিম্পিক তাঁর এটিই প্রথম। এখন আর্চারিতে হলেও একটা সময় নেমাতি অলিম্পিকের স্বপ্ন দেখেছিলেন তায়কোয়ান্দোকে ঘিরে। ব্ল্যাক বেল্টও ছিল তাঁর। কিন্তু ২০০৩ সালে গাড়ি দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ায় সেই স্বপ্ন ভেঙে যায়। তবে হার মানেননি নেমাতি। তায়কোয়ান্দো ছেড়ে হাতে তুলে নেন তির-ধনুক, ২০১২ অলিম্পিকে দুটি পদকও জিতেছিলেন তিরন্দাজিতে।

এবার গ্রীষ্মকালীন অলিম্পিকের স্বপ্নও পূরণ হলো। জীবনযুদ্ধে জয়ী নেমাতির কণ্ঠে তাই তৃপ্তি, ‘দুর্ঘটনার আগে তায়কোয়ান্দোতে ছিলাম বলে অলিম্পিকে আসার স্বপ্ন সব সময়ই ছিল। এখন আর্চারি দিয়ে স্বপ্নটা পূরণ হলো।’ আইএএনএস।