অলিম্পিকের আর্চারিতে থাকছে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগেই শ্যুটিং থেকে রিও অলিম্পিকে খেলার ওয়াইল্ড কার্ড পেয়েছেন আবদুল্লাহ হেল বাকি। এবার আর্চারিতে ওয়াইল্ড কার্ড নিয়ে ব্রাজিল যাবেন তিরন্দাজ শ্যামলী রায়। গতবার লন্ডন অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিয়ে আর্চারিতে অংশ নিয়েছিলেন ইমদাদুল হক মিলন। এবারও এই দুজনের জন্যই আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনে (আইওসি) আবেদন করেছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। কিন্তু শুধু শ্যামলীর ব্যাপারেই সবুজসংকেত মিলেছে। কাল বিষয়টি নিশ্চিত করেছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ।