অলিম্পিকের উদ্বোধনে বেকহ্যাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের অলিম্পিক দলে তাঁকে রাখা হয়নি। এ জন্য নিজেকে বঞ্চিত ভাবতে পারেন ৩৭ বছর বয়সী ডেভিড বেকহ্যাম। তবে নিজের দেশে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকের উদ্বোধনে ছোট্ট একটি ভূমিকা থাকছে এই ফুটবল সেলিব্রেটির।মার্কিন সংবাদ সংস্থা সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে বেকহ্যাম বলেছেন, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর ছোট্ট একটি ভূমিকা থাকছে। তবে সেই ‘ভূমিকা’টি কী, তা তিনি প্রকাশ করতে চাননি।‘আসলে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আমি কী করব, সেটা প্রকাশের অনুমতি নেই আমার। তবে এটা ঠিক, শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে আমি থাকছি।’ বলেছেন বেকহ্যাম।তাঁর জন্মস্থানের একেবারে কাছাকাছিই হতে যাচ্ছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। আর এ ব্যাপারটি শিহরিতই করছে বেকহ্যামকে। বলেছেন, ‘সত্যিই দারুণ লাগছে যে অলিম্পিকের উদ্বোধন পূর্ব লন্ডনে হতে যাচ্ছে। ব্যাপারটি আমাকে দারুণ রোমাঞ্চিত করেছে।’উল্লেখ্য, পূর্ব লন্ডনের লেটনস্টোন ডেভিড বেকহ্যামের জন্মস্থান। লেটনস্টোন অলিম্পিক স্টেডিয়াম থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। রয়টার্স।