অলিম্পিকের ঘুম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ঘুম যেন এখনো ভাঙেনি। নতুন নির্বাচিত কমিটি হয়েছে গত ২৯ নভেম্বর। সভাপতি ও মহাসচিব হয়েছেন জেনারেল ইকবাল করিম ভূইয়া ও সৈয়দ শাহেদ রেজা। কিন্তু অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্যাডে এখনো দেখানো হচ্ছে সাবেক সভাপতি জেনারেল আব্দুল মুবিন ও মহাসচিব কুতুবউদ্দিন আহমেদের নাম। কাল বিওএ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই দেখা গেছে। যদিও বিজ্ঞপ্তিতে লেখা বিবরণীতে বর্তমান সভাপতি ও মহাসচিবেরই নামই উল্লেখ করা হয়েছে। ২৩ জানুয়ারি তাঁরা দুজন অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার মহাসচিব রাজা রনধীর সিংকে নিয়ে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সেই সাক্ষাত্পর্বের বিস্তারিত বিবরণ থাকলেও প্যাডের ওপরে কর্মকর্তাদের নামেই রয়ে গেছে মস্ত বড় ভুল! তা ছাড়া কর্মকর্তাদের সাক্ষাতের ঘটনাটা পাঁচ দিন আগের। কিন্তু সেটা গণমাধ্যমে পাঠানো হয়েছে কাল।