অলিম্পিকের সোনা চাই আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ জয়ের আঁক কষতে শুরু করেছেন মানো মেনেজেস। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট হোসে মারিয়া মারিন যা বলছেন, বিশ্বকাপের আগে আসলে অলিম্পিক নিয়েই বেশি মাথা ঘামানো উচিত ব্রাজিল কোচের। কারণ এ বছর অনুষ্ঠেয় অলিম্পিকে সোনা না এনে দিতে পারলে মেনেজেসের চাকরি না-ও থাকতে পারে। প্রচ্ছন্ন হুমকিই দিয়েছেন মারিন। পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের কাছে অলিম্পিক সোনা আক্ষরিক অর্থেই সোনার হরিণ হয়ে আছে। প্রথম দিকে অলিম্পিক ফুটবলকে সেভাবে গুরুত্ব না দিলেও গত কয়েকটি আসরে সোনার জন্য ব্রাজিল বেশ মরিয়া চেষ্টা করেছে। এবার তো পরিষ্কারই হয়ে গেল, লন্ডন অলিম্পিকে সম্ভাব্য সর্বশক্তিই নিয়োগ করতে চাইছে সেলেসাওরা। মারিন স্পষ্ট করেই বলেছেন, অলিম্পিকে সোনা না এনে দিতে পারলে মেনেজেসের ভবিষ্যৎ চলে যাবে ‘ঈশ্বরের হাতে’! এপি।