অলিম্পিয়ানের এমন মৃত্যু!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ বছর বয়সে একবার গাড়ি দুর্ঘটনায় পড়ে কোমায় ছিলেন। সেবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেও এ যাত্রায় আর ফিরতে পারেননি ফ্লোরেন্স আর্থাউড। আর্জেন্টিনায় পরশু এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ৫৭ বছর বয়সী ফ্রান্সের এই সেইলর। শুধু আর্থাউডই নন, এই দুর্ঘটনায় মারা গেছেন তাঁর দুই সঙ্গী ২০১২ লন্ডন অলিম্পিকে সোনাজয়ী ফরাসি সাঁতারু ক্যামেলি মুফাত ও বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার অ্যালেক্সিস ভাস্তিন।
মুফাতের বয়স মাত্র ২৫, অ্যালেক্সিসের ২৮। টেলিভিশনের একটি রিয়েলিটি শোর শুটিংয়ে অংশ নিতে হেলিকপ্টারে তাঁরা গিয়েছিলেন আর্জেন্টিনার দুর্গম এলাকা উত্তর-পশ্চিম লা রিওজা প্রদেশে। কিন্তু আকাশে উড়ন্ত অবস্থায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে মারা যান এই তিন খেলোয়াড়সহ ১০ জন। বিবিসি।