অলিম্পিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ১১৬ বছর আগে ১৪টি দেশের ২৪১ জন অ্যাথলেট নিয়ে যাত্রা শুরু করেছিল আধুনিক অলিম্পিক। দীর্ঘ পথপরিক্রমায় এবার লন্ডনে অংশ নিচ্ছেন ২০৪টি দেশের ১০ হাজার ৪৯০ জন অ্যাথলেট। তবে সবচেয়ে বেশি দেশের অংশগ্রহণ বা মোট অলিম্পিয়ান কোনো দিক দিয়েই এবারের অলিম্পিক সবার ওপরে নেই। এবারের মতো ২০৪টি দেশ অলিম্পিকে ছিল গত বেইজিং অলিম্পিকেও। তবে মোট অ্যাথলেটের সংখ্যায় বেইজিংই সবার ওপরে। ২০০৮ সালে চীনের রাজধানীতে সমাবেশ হয়েছিল ১০ হাজার ৯৪২ জন অ্যাথলেটের। এর আগের তিনটি অলিম্পিকেও সংখ্যাটা ছাড়িয়েছিল ১০ হাজার। আটলান্টায় ১০ হাজার ৩১৮, সিডনিতে ১০ হাজার ৬৫১ ও এথেন্সে ১০ হাজার ৬২৫ জন।