অলৌকিক বেঁচে যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের গতিতে ছুটতে ছুটতে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল গাড়ি। দেয়ালের সঙ্গে সংঘর্ষের সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল গাড়িতে। কোনোক্রমে চালককে টেনে বের করা হলো গাড়ি থেকে। বেঁচে গেলেন তিনি।হলিউডি চলচ্চিত্রের জমজমাট দৃশ্যের বর্ণনা নয়, সত্যি সত্যি এমন রুদ্ধশ্বাস মুহূর্ত পার করে বেঁচে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার অ্যান্ডারসন। ব্রাজিলিয়ান এই ফুটবলার গত শনিবার ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন পর্তুগালের ব্রাগা শহরের কাছে। ২০০৭ সালে ম্যানইউতে আসার আগে দুই বছর পর্তুগালের ক্লাব পোর্তোয় খেলেছেন অ্যান্ডারসন।স্থানীয় পুলিশ বলছে, দুই আসনের গাড়িতে অ্যান্ডারসনসহ আরোহী ছিলেন তিনজন। তাঁরা নাইটক্লাব থেকে কোথাও ফিরছিলেন বলে পুলিশের ধারণা। দুর্ঘটনা ভয়াবহ হলেও সামান্য চোট পাওয়া তিনজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ। ওয়েবসাইট।